1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

এই প্রথম মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না মৌলভীবাজারের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে

  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত
87

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার:

মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রথম মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না।

প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা এই বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র হিসেবে থাকলেও এবার ব্যতিক্রম হওয়ায় সচেতন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

অনেকে মনে করছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠায় হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবার কেন্দ্র দেওয়া হয়নি।

জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষিকা রাশেদা বেগম নিজেকে রক্ষা করতে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি)সহ ৭ জনকে বিবাদী করে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৫২/২০২৫।

রাশেদা বেগমের বিরুদ্ধে ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামলী রানী চন্দ, তৈয়ব আলী মীর এবং মিফতাহুজ্জামান সাজু; সহকারী শিক্ষকদের মধ্যে গোলাম মোস্তফা, নিরমল চন্দ্র কপালী, শান্তনা রানী, আফরোজা খাতুন, সেলিম রেজা, সরোয়ার হোসেন বাদল, সুমন কান্তি উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। তাঁরা গণমাধ্যমকর্মীদের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এফডিআর হিসেবে ৩৭ লাখ ৭২ হাজার ২৬৬ টাকা থাকার কথা থাকলেও এর একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ২০১৭ সালের অডিট রিপোর্টে তার বিরুদ্ধে ৬৫ লাখ ১ হাজার টাকা তছরুপের অভিযোগ উঠে।

বিভিন্ন সময়ের রিপোর্টে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ মিললেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বিদ্যালয়টি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বাস্তব অবস্থা তুলে ধরার জন্য শিক্ষকরা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

এই প্রথম কেন মৌলভীবাজারের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়নি তা জানতে মুঠোফোনে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “পরীক্ষা কেন্দ্র থাকলেও এবার মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জায়গা হয়ে যাওয়ায় কেন্দ্র দেওয়া হয়নি।”

এ বিষয়ে প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং তিনি জেলা প্রশাসকসহ ৭ জনকে বিবাদী করে মামলা করেছেন—উভয় বিষয়েই কি কেন্দ্র না দেওয়ার কারণ রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, “এসব বিষয় মিটিংয়ে ওঠেনি তবে সবাই অবগত আছেন। যেহেতু জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি)সহ ৭ জনকে বিবাদী করেছেন, সে কারণে অভ্যন্তরীণ কোনো বিষয় থাকতে পারে, সেটা আমি বলা উচিত মনে করি না।”

উল্লেখ্য, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রথম মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের বিরুদ্ধে শিক্ষক, কর্মচারী ও অভিভাবক পরিষদের ব্যাপক অভিযোগ রয়েছে।

উপরে উল্লিখিত বিষয়ে প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, “আমি ফোনে বক্তব্য দেই না, আমি ফোনে বক্তব্য কেন দিব? আপনি আমার বক্তব্য নিতে হলে সরাসরি দেখা করুন।”

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভারতীয় জাল রুপিসহ যুবক আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park