1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জমি দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত, ১৪৪ ধারা জারি ।

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পঠিত
49

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ৪ বিঘা জমি নিয়ে ১৫ বছর ধরে আটঘরিয়া গ্রামের মাহাতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ঐ জমিতে ১৪৪ ধারা জারি করেন।

১১ এপ্রিল শুক্রবার আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা, সংর্ঘষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২ পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিকেলে হরিপুর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষ চলাকালে ২ পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যাকারিয়া মণ্ডল সাংবাদিকদেরকে বলেন, দীর্ঘদিন ধরেই আটঘরিয়া গ্রামে জমি নিয়ে ২ পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালত এর আগেও এই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন।

তিনি বলেন, ১১ এপ্রিল শুক্রবার জমি দখল করতে গেলে মাহাতাব গং ও ইয়াসিন, নুরুল গংয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান সাংবাদিকদেরকে বলেন, ২ পক্ষ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে।

যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবারো খুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park