1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

কালিহাতীর সিংগাইরে নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিলো প্রভাবশালীরা, এলাকাজুড়ে উত্তেজনা

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত
50

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিংগাইর উত্তরপাড়া এলাকায় নবনির্মিত একটি কাঁচা রাস্তা কেটে ফেলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দে নির্মিত গুরুত্বপূর্ণ এই সংযোগ রাস্তাটি কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক কেটে নদীতে ফেলে দিয়েছেন।

জানা যায়, বল্লা সিংগাইর বাড্ডা ব্রিজ থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রায় ১,০০০ ফুট দৈর্ঘ্যের এই কাঁচা রাস্তাটি ৭ টন চালের সরকারি বরাদ্দে নির্মাণ করেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইউপি সদস্যকে আটক রেখে নির্মাণ কাজে ব্যবহৃত বেকুর চালককে হুমকি দিয়ে পুরো রাস্তাটি কেটে দেন এবং নদীতে ফেলে দেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, বহুদিনের প্রত্যাশিত এই রাস্তাটি নির্মিত হলে স্কুল, বাজার এবং উপজেলা সদরে যাতায়াত অনেক সহজ হতো। অথচ কিছু লোক সরকারি সম্পদ ধ্বংস করে দিয়েছে, যা জনস্বার্থবিরোধী এবং সরকারের সম্পদের অপচয়।

এক স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন ও সাহেলা বেগম ,বলেন, এই রাস্তা দিয়ে আমরা সহজেই স্কুল, বাজার ও উপজেলা সদর যেতে পারতাম। যারা এটি কেটেছে, তারা এলাকাবিরোধী কাজ করেছে। আরেকজন রহিম উদ্দিন বলেন, সরকারি বরাদ্দে রাস্তা হয়েছিল, অথচ কিছু লোক সেই সম্পদ ধ্বংস করে দিল—আমরা এর বিচার চাই।

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সরকারি বরাদ্দে ৭ টন চালের বিনিময়ে এলাকাবাসীর সহায়তায় আমি রাস্তাটি নির্মাণ করেছিলাম। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী আমাকে আটক রেখে, নির্মাণ কাজে ব্যবহৃত বেকু দিয়ে রাস্তাটি কেটে নদীতে ফেলে দেয়। আমি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।

এলাকার নারী ও পুরুষ বিক্ষোভকারীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা পুনঃনির্মাণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park