1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ব্লগবাড়ির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২” সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
117

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মননশীল প্লাটফরম ব্লগবাড়ির আয়োজনে ও ফুলের হাসি ফাউন্ডেশন তত্ত্বাবধানে “হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২ ২০২৫” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। ফুলের হাসি ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ ডা সানাউল্লাহ এর সভাপতিত্বে দিন ব্যাপী এই প্রতিযোগিতায়, ব্লোগ বাড়ির চেয়ারম্যান কাজী সাঈদ এর তত্বাবধানে, গিয়াস উদ্দীন ও তসলিম হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব।

এতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী’র নির্বাহী পরিচালক শিহাব মালেক, ফিলনে প্রোপার্টিজ লিমিটেড সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ নাসের, এপিক প্রোপার্টিজ লি.-এর হেড অব ব্র‍্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহ উদ্দীন, ফুলকলি গ্রুপ জিএম আবদুস সবুর, ডাক্তার মেসবাহ উদ্দীন তুহিন, নাগরিক টিভির ব্যুরোচিফ এ কে আজাদ, পটিয়া জেনারেল হাসপাতালের পরিচালক দিদারুল আলম, হালিশহর প্রিমিয়ার ব্যাংক প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দিন সেলিম, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম, মোঃ নাসির উদ্দিন, হালিশহর প্রি-ক্যাডেট স্কুল সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ফুলের হাসি ফাউন্ডেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মো: লোকমান হোসাইন, এডভোকেট বরকতুল্লাহ খান, এডভোকেট আল-আমিন, এডভোকেট হুমায়ুন কবির হিমু, জনাব আব্দুল নুর,প্রবাসী ক্লাব চেয়ারম্যান খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, ক্যাপ্টেন মুসলিম ফারুক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত প্রতিযোগিতায় ৩০০ অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে প্রথম পুরস্কার নগদ ২০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১৫,০০০ টাকা, তৃতীয় পুরস্কার নগদ ১০,০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জন কারীদের প্রদান করা হয়েছে সম্মাননা স্মরক।

প্রথম পুরস্কার অর্জন করেন হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ রেজাউল করিম, তৃতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ মোহাম্মদ সাঈদ, এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে হাফেজ আব্দুল্লাহ আল তামিম, হাফেজ নাফিছ উদ্দীন, হাফেজ আব্দুর রহমান, হাফেজ মোহাম্মদ ওমায়ের, হাফেজ জাহেদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আনাছ ও হাফেজ মুফিজুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডা সানাউল্লাহ বলেন, সুস্থ সংস্কৃতি মননে এবং দ্বীনের খেদমতে ব্লগবাড়ি’র কার্যক্রম গতিশীল থাকবে। ব্লগবাড়ির লক্ষ্য কেবল চট্টগ্রাম আঞ্চলিক বা দেশের মধ্যে আবব্ধ নয়, আমরা চাই এই কুরআনের প্রতিযোগিতা আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে। এতে আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি।

আরও খবর পড়তে ক্লিক করুনঃ পটিয়ার নাইখাইনে এক ব্যাক্তিকে হুমকির অভিযোগ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park