1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

যশোর শহরে সড়ক বাতির ঝলকানি

  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত
55

মালিকুজ্জামান কাকা
দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকিত যশোর। ঐতিহ্য বাহী শহর। ইউরোপের বিভিন্ন দেশের আদলে যশোর পৌরসভা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি আধুনিক এলইডি লাইট স্থাপন করেছে।
আনুষ্ঠানিকভাবে এই বাতির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধন উপলক্ষে মুজিব সড়কে স্থাপন করা এলইডি লাইটগুলো এলাকায় অপরূপ দৃশ্যের অবতারণা করে। সন্ধ্যার পর এলইডি লাইটগুলোর ঝলকানি দেখে এলাকাবাসী বেশ খুশি। বিশেষ করে যেসব স্থান সন্ধ্যায় অন্ধকারে নিমজ্জিত থাকতো যেমন জিলা স্কুল ও আশপাশের এলাকা সেখানে এখন আলোর ঝলকানি চোখে পড়ছে।
পথচারীরা জানান, সড়ক বাতি স্থাপনের আগে সন্ধ্যায় এসব স্থানে চুরি ও ছিনতাই হতো নিয়মিত। মানুষ একা চলাচলে ভয় পেতেন। তবে, নতুন এলইডি লাইট স্থাপিত হওয়ার পর শহরের চিত্র পালটে গেছে। এখন নিরাপদ ও আলোকিত পরিবেশে তারা চলাচল করতে পারবেন বলে আশা করেন।
যশোর পৌরসভা সূত্রে জানা যায়, মুজিব সড়কের জেলা স্কুলের সামনে থেকে রেলগেটের রেলক্রসিং পর্যন্ত মোট ১৮টি এলইডি সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এছাড়া, একটি লাইট স্থাপন করা হয়েছে জজকোর্ট মোড়ে এবং অপরটি ঈদগাহ মোড়ে। পৌরসভা আরও জানায়, এই এলইডি লাইটগুলো রাশিয়া থেকে আমদানিকৃত। প্রতিটি লাইট স্থাপনায় খরচ প্রায় দুই লাখ ২৫ হাজার টাকা। মুজিব সড়কের ১৮টি লাইটের কাজ শেষ হয়েছে এবং বাকি দুটি স্থাপন কাজ ঈদের আগেই শেষ হবে।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে সড়ক বাতির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, যশোরকে আলোকিত করতে পৌরসভা ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে এই কাজ চলছে। উন্নয়নমূলক এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি পৌরবাসীকে এসব দামি এলইডি লাইট সংরক্ষণে সজাগ থাকার আহ্বান জানান। একই সময় তিনি টাউন হল মাঠে একটি সার্চ লাইট উদ্বোধন করেন।
পৌর প্রশাসক রফিকুল ইসলাম জানান, যশোর শহরের অন্ধকারাচ্ছন্ন এলাকা আলোকিত করতে কাজ করা হচ্ছে। প্রথমে দড়াটানা ও মণিহার এলাকায় দুটি সার্চ লাইট স্থাপন করা হয়েছিল। এবার টাউন হল মাঠে আরও একটি স্থাপন করা হলো। এছাড়া, মুজিব সড়কে যে এলইডি লাইট স্থাপন করা হয়েছে তা অত্যাধুনিক। পরিকল্পনা রয়েছে এই লাইটগুলোকে চাঁচড়া পর্যন্ত সম্প্রসারিত করার। তিনি আরও জানান, তিন সার্চ লাইটের সাথে আরও দুটি সার্চ লাইট স্থাপনের কাজ চলছে। এর একটি নিউ মার্কেট ও অপরটি পালবাড়িতে স্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ মণিরামপুরে তিন ক্লিনিক মালিক বেসামাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park