1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে নারীকে হত্যাচেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত
54

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর মিয়াপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এক নারীকে কুপিয়ে ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মো. শামসুদ্দীনের স্ত্রী মোসা. রাজিয়া সুলতানা। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ এলাকায় ধরালো অস্ত্র দিয়ে এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে৷

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী হামলায় আহত ও স্বজন সূত্রে জানা যায়, আহত রাজিয়া সুলতানার স্বামীর পরিবার দীর্ঘদিন যাবত জমি কিনলেও তা দখলে রেখেছেন পূর্বের মালিকদের উত্তরসূরীরা। এনিয়ে কয়েক দশক ধরে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে মঙ্গলবার সকালে রাজিয়া সুলতানাকে ধরালো অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা৷ পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে জেলা হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন রাজিয়া সুলতানা।

জানা যায়, দীর্ঘ প্রায় ৫০ বছর পূর্ব থেকে জমির সীমানা নিয়ে দুই প্রতিবেশীর দ্বন্দ্বে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের সমন্বয়ে কয়েকবার গ্রাম্য সালিস হয়। প্রত্যেকবার সালিসে প্রতিবেশী রুহুল আমিন তা প্রত্যাখান করে জমি দখলে রাখে। এনিয়ে থানায় ও সেনাবাহিনীর কাছে দফায় দফায় অভিযোগ দেয় রুহুল আমিন কিন্তু প্রত্যেকবারই সালিশ না মেনে জমি দখল করে রাখেন তিনি।

আহত রাজিয়া সুলতানা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মিয়াপাড়া গ্রামের মো. রুহুল আমিন (৬০), স্ত্রী পানসুরা বেগম (৫৫), মেয়ে মিলিয়ারা বেগম (৩৭), শিউলী বেগম (৪০), রিমা বেগম (৩০), রুমা বেগম (২৬) ও তার জামাই মাসুদ আলী (৪০) পরিকল্পিত হামলা চালিয়ে হত্যাচেষ্টা করে। ধরালো ছুরি/চাকু দিয়ে কুপিয়ে মাথায় জখম করে মেরে ফেলার চেষ্টা করে সন্ত্রাসী বাহিনী।

আহত রাজিয়া সুলতানার ভাগনে মো. সেফায়েত আলী জানান, তারা (রুহুল ও তার পরিবার) আমার মামাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। এনিয়ে দফায় দফায় গ্রাম্য সালিশ ও থানায় সালিশে বসলেও তা মানতে নারাজ দখলদার রুহুল আমিন। আইনী প্রক্রিয়ায় না পেয়ে আমার দুই মামীর উপর অকর্তিত হামলা চালিয়েছে তারা। আমরা এর সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি স্থানীয় প্রশাসন ও পুলিশের নিকট। আমার মামীর মাথায় যেভাবে কুপিয়েছে, এই হত্যাচেষ্টার বিচার চাই আমরা।

আহত রাজিয়া সুলতানার স্বামীর ভাইয়ের স্ত্রী সালমা বেগম বলেন, আমার জা-এর উপর বিভিন্ন দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা করে রুহুল আমিন ও তার পরিবারের কয়েকজন সদস্য। এসময় আমাকেও বেধড়ক মারধর করে তারা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার মাথায় সাতটি সেলাই করা হয়। চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরী বিভাগ থেকে ওয়ার্ডে স্থানান্তর করেছে, এখনও চিকিৎসা চলমান রয়েছে। আমরা এমন সন্ত্রাসী হামলার সঠিক বিচার চাই৷

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, মহারাজপুরে হামলা বা মারধরে নিয়ে কোন অভিযোগ বা মামলা হয়নি থানায়। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ জয়পুরহাটে ক্ষেতলাল থানায় হামলা, পুলিশসহ আহত ৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park