1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত
111

বিশ্বজিৎ চন্দ্র সরকারঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে ও উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিকের রকিবুল ইসলামের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছে। কিন্তু দুঃখের বিষয় মামলার পাঁচ দিনে মাত্র ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়া হুকুমের আসামি হিসাবে আওয়ামী লীগ নেতা বাদশার নাম কেটে দিয়েছেন ওসি তদন্ত, যা খুবই দুঃখজনক। তাই সাংবাদিকের উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানার সকল সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায় যায় দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সজল সরকার, দৈনিক খবর পত্রের আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পনের ফারহান লাবিব দৈনিক জবাবদিহি পত্রিকার হাবিবুল্লাহ খান প্রমূখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান, গন অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারন সম্পাদক মহসিন শেখ, দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী, জাগরনী টিভির শান্ত শেখ, দৈনিক বসুন্ধরার নাজমুল শেখ, দৈনিক দিনের আলোর মনিরুল ইসলাম, দৈনিক অপরাধ তথ্যচিত্রের আব্দুল হাকিম, দৈনিক একাত্তরের বাংলাদেশের শ্রী সমেশ বৈরাগী, মানবাধিকার প্রতিদিন সাইফুল ইসলাম, দৈনিক একুশের বানী তপু শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এর আগে গত ১০ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ যাদুরচরে নদী থেকে লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park