1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

চৌগাছায় স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী খুন

  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত
57

মালিকুজ্জামান কাকাঃ যশোরের চৌগাছার গ্রামে পারিবারিক দ্বন্দের জেরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) এর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী সিজার ওরফে রাকিব পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নারায়নপুর গ্রামের সিজার ওরফে রাকিবের সাথে ১০/১২ বছর আগে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম স্ত্রীর পক্ষে একটি ছেলে সন্তান আছে। কিন্তু বিয়ের ৭/৮ বছর পর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ শুরু হলে স্ত্রী পিতার বাড়ীতে চলে আসে।

বর্তমানে নাজমা খাতুন ঢাকায় থাকেন। প্রথম স্ত্রীর সাথে দূরত্বের কারনে সিজার ওরফে রাকিব কয়েক বছর আগে উপজেলা আন্দুলিয়া গ্রামে রেকসোনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালো চলছিল বলে গ্রামের কায়েক জন জানান। কিন্তু পরবর্তীতে প্রথম পক্ষের স্ত্রী-সন্তান নিয়ে রেকসোনার সাথে মাঝেমধ্যে ঝগড়াঝাটি ও কথাকাটাকাটি হতো।

এতে পরিবারে অশান্তি বিরাজ করতো। সোমবার সকাল ৮ টায় প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে পুনরায় স্বামীর সাথে রেকসোনার ঝগড়া শুরু হয়। একপর্যায় দুজনের মধ্যে কথাকাটির জেরে স্বামী বাঁশ দিয়ে স্ত্রীকে মারপিট করতে থাকে। আঘাতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনার কিছুক্ষণ পরেই রেকসোনার মৃত্যু হয়।

স্থানীয় গ্রাম পুলিশ জামাত আলী জানান, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝসড়াঝাটি হয়। বাঁশের আঘাতে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন বাঁশের লাঠি নয়। ৫/৬ ফিট কেটে রাখা বাঁশ দিয়ে মারা হয়েছে বলে আমি জেনেছি।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন জানান, সকালে শুনলাম মার্ডার হয়েছে। যতদূর জেনেছি,পারিবারিক ঝামেলায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ও নিহতের স্বামী পলাতক রয়েছে। তবে তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে। প্রসঙ্গতঃ গত শনিবার ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে পিতা খুন হন। দু’দিনের ব্যবধানে আরো একটি হত্যা সংঘঠিত হলো একই এলাকায়।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, সামাজিক এবং পারিবারিক বন্ধন অনেকটা নষ্ট হয়ে গেছে। একে অপারের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ উঠে গেছে। সামাজিক অবক্ষয়ের কারনে বিভিন্ন ঘটনা ঘটছে। সুশিক্ষা ও নৈতিক শিক্ষা ছাড়া এ থেকে পরিত্রাণ নেই বলেও মতামত দেন তারা।

আরও পড়ুনঃ লাকসামে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park