সীমান্তে অবৈধ ভাবে আমদানীকৃত মালিক বিহীন ১০ টি মহিষ আটক
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
৭৮
বার পঠিত
সীমান্তে অবৈধ ভাবে আমদানীকৃত মালিক বিহীন ১০ টি মহিষ আটক
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ২০ ফেব্রুয়ারি চরবাগডাংগা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চরবাডাংগা গ্রামে টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সময় আনুমানিক রাত ০২টা ৪০ মিনিটে মালিকবিহীন ১০টি মহিষ উদ্ধার করেন । পরবর্তীতে জানা যায় মহিষগুলো অবৈধভাবে ভারত হতে এনে বেধে রাখা হয়েছিল। মহিষগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন। আরও পড়ুনঃ হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ (রহঃ) এর...
49
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ২০ ফেব্রুয়ারি চরবাগডাংগা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চরবাডাংগা গ্রামে টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সময়
আনুমানিক রাত ০২টা ৪০ মিনিটে মালিকবিহীন ১০টি মহিষ উদ্ধার করেন । পরবর্তীতে জানা যায় মহিষগুলো অবৈধভাবে ভারত হতে এনে বেধে রাখা হয়েছিল।
মহিষগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply