
মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পুলিশের হাতে আটক হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশ (২৪)।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। এ ছাড়া তিনি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলারও এজাহার ভুক্ত আসামি।
গতকাল শনিবার দিবাগত রাতে ডেভিল হান্ট অপারেশনে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
রোববার(১৬ফেব্রুয়ারি)আটক ইমরান চৌধুরী আকাশকে
ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।
আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামপুর সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের শাহ নেওয়াজ চৌধুরীর ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন,’আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যার এজাহার ভুক্ত আসামি। তাঁকে গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নামোল্লেখে সন্ত্রাস বিরোধী আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’
আরও পড়ুন নাটোরের সিংড়ায় দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫
Leave a Reply