1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত
61

শিবলী সাদিক খানঃ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে সারের কোনো সংকট নেই।

সিন্ডিকেটসহ যেকোনো প্রকার অসাধু উপায়ে কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে।

বর্তমান সমাজে একটি বড় সমস্যা। মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ কাম্য। আর তা নিশ্চিতে ময়মনসিংহের বিভাগীয় ও জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি নির্দেশ প্রদান করে বলেন দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিতে যদি কোনো ডিলার জড়িত থাকে, তবে তার ডিলারশিপ বাতিল হয়ে যাবে। কৃষকরা অবশ্যই ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। (১৪ জানুয়ারি) দুপুরে সশস্ত্র বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সকল পুলিশ ইউনিট, র‌্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলোচনাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে। মাদক বর্তমান সমাজে একটি বড় সমস্যা। মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ কাম্য।

দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। এরপরেও এ ব্যাপারে কোনো ধরনের অভিযোগ এলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধর্মীয় বিষয়কে সামনে এনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন এক্ষেত্রে হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক থাকতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে সৃষ্ট গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট হওয়ার পাশাপাশি এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতেও কার্যকর ভূমিকা গ্রহণ জরুরী।

তিনি বলেন, ময়মনসিংহ শহরের যানজটের বিষয়টি তিনি অবগত হয়েছেন। নগরীর যানজট কমিয়ে আনতে ভবিষ্যতে প্রজেক্ট পাসের আগে নগরীর রাস্তাসমূহের সীমাবদ্ধতার বিষয়গুলো মাথায় রাখতে হবে। ফ্লাইওভার নির্মাণ করা যায় কিনা, উপদেষ্টা সে ব্যাপারে আলোকপাত করেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, কৃষকরা যেন সময়মতো সার, বীজ ঠিকভাবে পায়, সংশ্লিষ্ট কৃষি অফিসকে তা নিশ্চিত করতে হবে। কৃষক যেন ন্যায্যমূল্য পায়, ভোক্তা যেন সঠিকমূল্যে কৃষিপণ্য পায়, মধ্যস্বত্বভোগীরা যেন ফায়দা না লুটতে পারে, তা নিশ্চিতে কাজ করতে হবে।

স্টোরেজের ঘাটতি পূরণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন খাদ্যপণ্যের জন্য ছোট ছোট স্টোরেজ নির্মাণের ব্যাপারে ব্যবস্থাগ্রহণে গুরুত্বারোপ করেন। বিভিন্ন অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধিতে কৃষি সংশ্লিষ্ট দপ্তরকেই উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে সরকারও সার্বিক সহযোগিতা করবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবগত করেন। এ সময় তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ ময়মনসিংহ অঞ্চলের সভা সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ফসলী জমির উর্বরা মাটি চলে যাচ্ছে ইটভাটায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park