1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বেড়েই চলেছে শীতের তীব্রতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত
89

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৩/৪ দিন ধরে কুয়াশায় জেকে বসেছে শীত। তীব্রতাও অনেক বেশি। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কুয়াশার কারণে গত কয়েকদিন থেকে ঠিকমত সূর্যের দেখা মিলছে না। দুপুরের পর কোন কোন দিন সূর্য উঠলেও বেশিক্ষণ তীব্রতা থাকছে না। এতে করে বিভিন্ন বয়সী মানুষজন সমস্যায় পড়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে তেমন বের হচ্ছেনা সাধারণ মানুষ।

গতকাল বুধবার ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে পুরাতন কাপড়ের মার্কেটে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ, শিশুরা ভীড় জমিয়েছেন। তারা প্রয়োজনীয় শীতের কাপড় কিনছেন। প্রায় প্রত্যেকদিন সকাল থেকে দেখা যায়, মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। এ কয়েকদিনের প্রচন্ড শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন রাত ৮ টার মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাম-গঞ্জ ও শহরের হাট বাজারগুলো। শীত নিবারনের জন্য গরম কাপর কিনতে শীতের পুরোনো কারপরের দোকানগুলোতে ভীড় করছেন বেশিরভাগ শীতার্ত মানুষ।

সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল এলাকায় গিয়ে দেখা যায় স্থানীয় মানুষজন শীত নিবারনের জন্য কাঠ-খট্টা দিয়ে আগুন জ্বালিয়েছেন। আগুন পোহাতে আশ পাশের বেশ কয়েকজন মানুষও এসেছেন শীত লাঘবের জন্য গরম পরশ নেওয়ার জন্য।

ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে গরম কাপড় কিনতে আসা ক্রেতা শামসুল হক জানান, কয়েকদিন শীত বেড়েছে। এ কারণে তিনি তার বাচ্চাদের জন্য শীতের কাপড় কিনতে এসেছেন। এখন থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে ভেবে তিনি এখানে প্রয়োজনীয় কাপড় কিনতে এসেছেন। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গরম কাপড় এখানে পাওয়া যায় বলে জানান তিনি।

মার্কেটের ব্যবসায়ি মজনু, হযরতসহ বেশ কয়েকজন জানান, এ বছর নিত্য নতুন, ভাল মানের শীতের গরম কাপড় উঠেছে। এখান থেকে মানুষজন বিভিন্ন ধরনের গরম কাপড় সংগ্রহ করতে পারেবেন বলে জানান তিনি। এখনকার মত শীত বাড়তে থাকলে বেচাকেনাও আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শীতে কাজ করতে অসুবিধা হওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় কাজে যোগদান করতে না পেরে অসহায় হয়ে পরেছেন তারা। সেই সাথে শীতে জড়ো-সড়ো হয়ে গেছে গবাদী পশুও। কেউ কেউ আবার খড়-কুটোতে আগুন জ্বালিয়ে করছেন শীত নিবারণের চেষ্টা। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত জেলায় সর্বোাচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ৯ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলা প্রশাসন ও ব্যক্তিগত উদ্যোগে বেশকিছু স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে শীত যত বাড়বে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও ব্যক্তিগত উদ্যোগে আরও বেশি পরিমাণে শীতবস্ত্র বিতরণ করা হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন এ অঞ্চলের নি¤œ আয়ের মানুষজন।

আরও পড়ুন নতুন সূর্যোদয়, নতুন প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park