1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নতুন সূর্যোদয়, নতুন প্রত্যাশা

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত
77

সদ্যই আমরা ২০২৪ সালকে বিদায় জানিয়েছি। আজ নতুন বছর, ২০২৫ সালকে স্বাগত জানানোর পালা। সময়ের গতিতে এক বছর শেষ হয়ে নতুন আরেকটি বছরের সূচনা হয়েছে। নতুন বছরের আগমন মানুষের মনে সব সময়ই নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন। বাংলাদেশের মানুষের জন্য এই নতুন বছর কেমন হবে, তা নিয়ে আলোচনা কম হচ্ছে না চারদিকে। তবে আশাবাদ নিয়েই শুরু করতে চাই নতুন বছর।

প্রিয় স্বদেশ বিগত বছরে নানা প্রত্যাশিত-অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে পার হয়েছে। করোনার করাঘাত রয়ে গিয়েছিল অর্থনীতিতে। সেটি যেন আগুন ধরিয়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গিয়েছিল। তৈরি হয়েছে শক্ত বাজার সিন্ডিকেট। আর রাজনীতি? রাজনীতি যেন এই বছরটির জন্যই অপেক্ষা করছিল। রাজনীতি বদল তথা পরিবর্তনের বছর ছিল ২০২৪ সাল। বাংলাদেশের ইতিহাসে যোগ হয়েছে রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান থেকে শুরু করে বিগত সরকারের গদিচ্যুত হওয়া, অন্তর্র্বতী সরকার গঠন এবং পরবর্তী অস্থিরতার ঘটনাগুলো নিশ্চয়ই প্রজন্মের পর প্রজন্মের রাজনৈতিক ও ঐতিহাসিক জ্ঞানকে ঋদ্ধ করবে।

উন্নয়নের ডঙ্কা বাজিয়ে বছরের পর বছর যারা ক্ষমতায় ছিল, বিদায়ী বছরে উন্নয়নের পেছনে অর্থনৈতিক কেলেঙ্কারি বা দুর্নীতির বিষয়টিও উঠে এসেছে জনসমক্ষে—গণ-অভ্যুত্থানের আগে এবং পরেও। একের পর এক রাজনীতিবিদ-আমলাদের দুর্নীতির খবর ফাঁস হওয়া দেশের জন্য মোটেও প্রীতিকর কিছু ছিল না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব যথেষ্ট ছিল। সঙ্গে যোগ হয় গুম-খুনের খবরগুলো। আর অভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তার অভাবজনিত ঘটনাগুলো পুরো দেশেই ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে এখনো।

বিদায়ী বছরের শেষ দিনটিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ এবং ওই সমাবেশের সম্ভাব্য ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তা হয়নি। অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরি করার কথাও জানানো হয়েছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এটা তৈরি করে শিগগিরই তা জাতির সামনে তুলে ধরা হবে।

তবে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়টি ঐকমত্যের ভিত্তিতে নিষ্পত্তি হবে কি

না, তা নিয়েও সংশয় আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এ ক্ষেত্রে জনগণের দায়দায়িত্ব বেশি। দেশের এই ক্রান্তিকালে প্রত্যেক নাগরিককে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করে। তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণই প্রত্যাশিত।

পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের মতো বৈশ্বিক সমস্যা থেকে বাংলাদেশও মুক্ত নয়। পরিবেশদূষণের ফলে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে রাজধানী। নতুন বছরে তাই পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। গাছ লাগানো, পানি সাশ্রয় করা, প্লাস্টিকের ব্যবহার কমানো—এগুলো নিছক কাজ নয়, দেশ তথা পৃথিবীকে বাসযোগ্য করার পদক্ষেপ।

আমরা দেশের সব নাগরিকের জন্য শান্তি, সম্প্রীতি ও উন্নতি কামনা করি। নতুন সূর্য উঠেছে আজ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

আরও পড়ুনঃ বকশীগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park