1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

প্রধান শিক্ষক মফিজুল হকের আশায় গুড়ে বালি, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
45

প্রধান শিক্ষক মফিজুল হকের আশায় গুড়ে বালি, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হকের নানা অনিয়ম-দুর্নীতি তদন্ত শুরু করেছেন তদন্ত কমিটি। বুধবার বেলা ৩ টায় বিদ্যালয়ে এসে অভিযোগ বিষয়ে অনুসন্ধান করেছেন তারা। এ সময় প্রধান শিক্ষক তদন্ত কমিটির সদস্যদের সহানুভুতি পাবার আশায় তাদের আপ্যায়নের ব্যবস্থা করলে তা প্রত্যাখান করে বিদ্যালয় ত্যাগ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা।

তদন্ত কমিটি সুত্রে জানা যায়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মফিজুল হকের বিরুদ্ধে  নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে ছাত্র-জনতা ও অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। প্রধান শিক্ষক গত ১২ সেপ্টেম্বর নোটিশের জবাব দেন। জবাব সন্তোষ জনক না হওয়ায় ৩০ সেপ্টেম্বর সহকারি কমিশনারকে (ভুমি) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাজেদুর রহমান লিটন। ৩০ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়। গত ২৮ আক্টোবর অভিযোগ তদন্ত করার উদ্যোগ নেয় তদন্ত কমিটি। বুধবার পাইলট স্কুলে এসে অভিযোগ বিষয়ে অনুসন্ধান করেন তারা। তদন্ত কমিটির সদস্য সাজেদুর রহমান লিটন জানান, প্রথমিক ভাবে তথ্য উপাত্তর সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

এদিকে একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, তদন্ত কমিটির সদস্যদের সহানুভুতি পাবার আশায় প্রথান শিক্ষকের পক্ষ থেকে কমিটির সদস্যদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রধান শিক্ষকের সে আশায় গুড়ে বালি। তদন্ত কমিটি কোন কিছুই স্পর্শ করেননি। তাদের অপ্যায়ন করানোর জন্য চেষ্টা করা হলেও না খেয়েই বিদ্যালয় ত্যাগ করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

এ বিষয়ে শিক্ষক মফিজুল হক জানান, সহানুভুতি পাবার আশায় নয়, অফিসার হিসেবে আপ্যায়নের আযোজন করা হয়। কিন্তু তারা এতে রাজি হননি।

তদন্ত কমিটির অপর সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ জানান, অত্যন্ত নিরপেক্ষতার সাথে তদন্ত করা হচ্ছে। প্রধান শিক্ষক আপ্যায়নের অনুরোধ জানিয়ে ছিলেন। কমিটি প্রত্যাখ্যান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park