বিজিবির মহাপরিচালকের উপহার পেল ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
১০১
বার পঠিত
বিজিবির মহাপরিচালকের উপহার পেল ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়
বিজিবির মহাপরিচালকের উপহার পেল ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিজিবি পরিচালিত সারাদেশের বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় গুলোর মধ্যে ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করায় বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে এক লাখ টাকা উপহার প্রদান করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি কনফারেন্স রুমে আয়োাজিত অনুষ্ঠানে বিজিবি রংপুর রিজওয়ানের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হাবিবের হাতে উপহারের এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও মহাপরিচালকের প্রশংসাপত্র তুলে দেন। এসময় বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিজিবি পরিচালিত সারা দেশের ২৫টি...
53
বিজিবির মহাপরিচালকের উপহার পেল ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিজিবি পরিচালিত সারাদেশের বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় গুলোর মধ্যে ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করায় বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে এক লাখ টাকা উপহার প্রদান করা হয়েছে।
দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি কনফারেন্স রুমে আয়োাজিত অনুষ্ঠানে বিজিবি রংপুর রিজওয়ানের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হাবিবের হাতে উপহারের এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও মহাপরিচালকের প্রশংসাপত্র তুলে দেন।
এসময় বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিজিবি পরিচালিত সারা দেশের ২৫টি বিদ্যালয়ের মধ্যে ৫টি বিদ্যালয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে।
Leave a Reply