1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির কাউন্সিল  সভাপতি সম্পাদক পদে প্রার্থী ৬ জন 

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
105

আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

মেয়াদ উত্তীর্ন হওয়ার দীর্ঘ ২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির কাউন্সিল  । সামনে দলের সুদিন আসন্ন ভেবে নতুন কমিটিতে জায়গা পেতে ২ পদে ৬ জন গনসংযোগে এখন মাঠে।

এ উপলক্ষে বুধবার বিকেলে  রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১৫ জানুয়ারী।১০৩ সদস্য বিশিষ্ট থানা কমিটির সভাপতি নির্বাচন করা হয়। রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিককে।ইতোমধ্যে কমিটির মেয়াদ শেষে অতিরিক্ত ২ বছর অতিক্রম করছে বর্তমান কমিটি।

নতুন কমিটি গঠন উপলক্ষে বুধবার বিকেল ৫ টায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশ।উৎসব মুখর পরিবেশে সমাবেশ সম্পন্ন করতে দলীয় কার্যালয় ও সমাবেশ স্থলকে  সাজানো হয়েছে ব্যানার ফেস্টুন ও সামিয়ানা দিয়ে। ।করা হয়েছে আলোকসজ্জা।৬ ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত হবে সমাবেশস্থল।

জেলা বিএনপি চায় ,রুহিয়া থানা বিএনপির আগামী কমিটিতে গ্রহনযোগ্য নেতৃত্বকে দায়িত্ব প্রদান করতে।গনতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের সকল আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।সেই সাথে সম্ভ্রাব্য প্রার্থীরা  রুহিয়া থানা এলাকার ৬ ইউনিয়নে (রুহিয়া,আখানগর ,রুহিয়া পশ্চিম,ঢোলারহাট, রাজাগাঁও, সেনুয়া ) তৃণর্মূল  নেতৃবৃন্দের কাছে ছুটে যাচ্ছেন এবং গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জনের নাম শোনা যাচ্ছে।তারা হলেন- সভাপতি পদে  রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান থানা বিএনপির সভাপতি মোস্তফা কামাল,বর্তমান কমিটির সহ সভাপতি ,আখানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল  জব্বার ,ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আনছারুল হক।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভ্রাব্য প্রার্থী- বর্তমান থানা বি্এনপির  সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক,জাপার এক সময়ের প্রভাবশালী নেতা ও বিএনপিতে যোগদানকারী মো: মকবুল হোসেন এবং জেলা বিএনপির প্রয়াত সভাপতি ও রুহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম  তৈমুর রহমানের ছেলে জহিরুল ইসলাম রিপন প্রমুখ।

সাবেক জেলা সভাপতি তৈমুর রহমানের অকস্মাৎ মৃত্যুতে তার ছেলে জহিরুল ইসলাম রিপন দলের উপর মহল হতে তৃণমূলের নেতাকর্মীদের সহানুভূতি আদায়ে জোর চেষ্টা চালাচ্ছেন। তিনি তার পিতার অবদানকে কাজে লাগিয়ে সভানুভুতির জায়গা থেকে  সাধারণ সম্পাদকের পদ পেতে।

এদিকে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকার মানুষের বিপদে আপদে ছুটে চলেছেন।বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মাঝে ভরসার জায়গা তৈরী করতে সক্ষম হয়েছেন।

সভাপতি প্রার্থী আনছারুল হক বলেন,আমি রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা।আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুহিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করি।বিএনপি নেতাকর্মীদের বিপদে আপদে আমি ছুটে আসি।দলের তৃণমূলের  কর্মীরা আমাকে ভরসাস্থল মনে করে । তাই তৃণমূলের দাবি বিবেচনায় দল আমাকে সভাপতির দায়িত্ব অর্পন করবে বলে আমি মনে করি।

সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক বলেন,আমি দলের সাধারণ সম্পাদকের  দায়িত্ব পালন করতে গিয়ে পতিত আওয়ামীলীগ সরকারের সময়ে বিভিন্ন  সময়ে নির্যাতিত হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি এবং জেল জুলুম সহ্য করেছি।দুর্দিনে আমি দলের হাল ধরে ছিলাম।এখন সুদিন আসছে।আমি চাইবো দল আমাকে পুনরায় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব অর্পন করে  মূল্যায়ন  করবে।

অপর সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক জাপা নেতা মো: মকবুল হোসেন বলেন,আমি দীর্ঘ ৩১ বছর যাবত রাজনীতি করে আসছি। বিএনপিতে যোগদানের পর একাধিকবার  গ্রেফতার হয়েছি।৫/৬টি মামলা খেয়েছি।

বিগত সময়ে থানা কমিটি গঠনের সময় আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলাম।গত ৫ আগষ্ট সরকার পতনের পর বিএনপির কতিপয় নেতার কর্মকান্ড নিয়ে দলের সুনাম ক্ষুন্ন হয়েছে।

এ অবস্থা হতে উত্তোরণে যোগ্য নেতৃত্ব দরকার।আমাকে দলের দায়িত্ব দিলে আমি দলের সুশৃংখল অবস্থা ফিরিয়ে এনে আসন্ন নির্বাচনে বিএনপির জয়ের পাল্টা ভারি করতে যা যা করা দরকার তাই করব।

দায়িত্বশীলরা মনে করছেন দলের মহাসচিব চাইবেন সভাপতি সম্পাদক পদে পরীক্ষিত ও দুর্দিনের কান্ডারী নেতাকে দলের দায়িত্ব দিতে।

তবে র্তৃণমূলের কর্মীদের ভোটেও নির্ধারিত হতে পারে কে হবেন আগামী দিনের থানা নেতা।কে হাসবে বিজয়ের হাসি তা জানা যাবে বুধবার দলের কাউন্সিল বা পরবর্তী সময়ে।

আরও পড়ুন শেরপুরে কাঁকরোল চাষে কৃষকের মুখে হাসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park