1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সংবাদ সম্মেলনে অভিযোগ মান্দায় লীজকৃত পুকুরের দখল পাচ্ছেন না যুবদলনেতা আব্দুল জলিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত
41

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় লীজকৃত একটি পুকুরের দখলে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল।

উপজেলা বিএনপির আহবায়ক, যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক এমপি পুত্র ও তাদের সন্ত্রাসী বাহিনীর কারণে তিনি ওই পুকুরটির দখল থেকে বঞ্চিত রয়েছেন। এতে চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবদলের ব্যানারে যুবদলনেতা আব্দুল জলিলের ব্যক্তিগত চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে যুবদলনেতা আব্দুল জলিল বলেন, ২০০৮ সালে উপজেলার কালিগ্রাম মৌজায় ৬ দশমিক ২৭ একর আয়তনের একটি পুকুর ৩০ বছরের জন্য লীজ গ্রহণ করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালিন এমপি ইমাজ উদ্দিনের প্রামাণিকের পুত্র সুজাউদ্দৌলা প্রামাণিক বিপ্লব পুকুরটি জোরপূর্বক দখল করে নেয়।

যুবদলনেতা আব্দুল জলিল আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর পুকুরটি উদ্ধারের জন্য গত ২৫ আগস্ট আমি সেনাক্যাম্পে অভিযোগ দাখিল করি। এর পর পুকুরটি দখলে নিয়ে মাছচাষের উপযোগী করা হয়। গত সোমবার (২ সেপ্টেম্বর) পুকুরটিতে মাছ শিকার করছে এমন সংবাদে আমি সেখানে গেলে স্থানীয় কতিপয় লোকজনের হুমকির মুখে চলে আসতে বাধ্য হই।’

যুবদলনেতা আব্দুল জলিল অভিযোগ করে বলেন, ‘উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাবেক এমপি পুত্র সুজাউদ্দৌলা প্রামাণিক বিপ্লব ও স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদ এর ইন্ধনে আওয়ামমীপন্থী লোকজনকে লেলিয়ে দেওয়া হয়। এতে আমি পুকুরের যেতে পারছি না। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, জুয়েল রানা ও ওবাইদুল হক, সদস্য তানভির হোসেন, সাব্বির আহমেদ, মামুনুর রশিদ, আলাউদ্দিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, ওই পুকুরটি সর্ম্পকে আমার কিছুই জানা নেই।

ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল দলীয় সাইনবোর্ড ব্যবহার করেছে এটা কখনোই কাম্য নয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’#

আরও পড়ুন নাগরপুরে শহীদি মার্চ পালন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park