1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সিন্ডিকেট কারসাজিতে ধানের নায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৬১ বার পঠিত
54

সিন্ডিকেট কারসাজিতে ধানের নায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক

মোঃ কুদরত আলী : ঠাকুরগাঁওয়ে পাইকারি সিন্ডিকেটের জালে আটকে পড়ে সিন্ডিকেটের নির্ধারণ করা দামেই তিন মাস কষ্টার্জিত সোনালি ধান বিক্রি করছেন কৃষকরা। ফলে ধানের নায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক।ঠাকুরগাঁও  সদর উপজেলার আকচা, রাজাগাঁও, বড়গাঁও,কুজি শহর ও রুহিয়া পশ্চিম ইউনিয়নের   বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় । বাজারে সবতার (সবকিছুর) দাম বাড়ে, খালি ধানের দাম বাড়ে না। কৃষকের শ্রমের দাম নেই। এক মণ ধানের দাম ৯০০ টাকা তা আবার বাকিতে দিতে হচ্ছে । ধানের দামে আর জমির খরচ উঠে  না। ধানের দাম না বাড়ালে কৃষকের ক্ষতি ছাড়া লাভ নাই।’ এভাবেই আক্ষেপ করে ধানের দাম নিয়ে হতাশা প্রকাশ করেন সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহাড়ী তালতলী গ্রামের কৃষক আব্দুল জব্বার, রুহিয়া ইউনিয়নের কুজি শহর এলাকার কৃষক আব্দুল হামিদ, ঢোলারহাট ইউনিয়নের সাজ্জাদ।  তাদের মতো ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন সদর উপজেলার কৃষকরা।

খোঁজ নিয়ে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঠাকুরগাঁওয়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি বছরে লক্ষমাত্রা ছিল  ২৫৫০০ হেক্টর জমি, আর

অর্জন  হয়েছে ২৫৫৬০ হেক্টর জমি। এ পর্যন্ত ধান কর্তন করা হয়েছে  ১৬৯০০ হেক্টর জমি ফলন ৪.৪৩ মেট্রিকটন ধান। আবাদকৃত  জমির অর্ধেকেরও বেশি ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়।

আগামী ৮-১০ দিনের মধ্যে এলাকায়  শতভাগ ধান কাটা শেষ হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। সরজমিন উপজেলার বিভিন্ন এলাকায়  গিয়ে দেখা যায়, ধান কাটা, মাড়াই, শুকানো ও গোলায় তুলতে ব্যস্ত রয়েছেন  কিষান-কিষানিরা। ধান কাটাসহ বিভিন্ন ব্যয় নির্বাহ করতে উৎপাদিত ধান বিক্রি করছেন কৃষকরা। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় পাইকার ও বেপারিদের কাছে প্রতি মণ ধান সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, স্থানীয় পাইকারদের সিন্ডিকেটই ধানের এ দাম নির্ধারণ করে দিয়েছে। কৃষকরা নিরুপায় হয়ে তাদের কাছে কম দামে ধান বিক্রি করছেন। কৃষকরা জানান, পুরো এলাকায় এমন দামে ধান বিক্রি করছেন কৃষকরা। পাইকারদের একটি সিন্ডিকেট ধানের দাম নির্ধারণ করছে। এতে ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তৃণমূল পর্যায়ের ধানের দাম নির্ধারণের দাবি কৃষকদের।  সদর উপজেলার আখানগর  ইউনিয়নের কৃষক মানিক  বলেন, এক বিঘা জমি চাষ করতে কৃষকের যে খরচ হয়, ধানের এমন কম দামে তা পোষায় না। পাইকাররা ইচ্ছে মতো ধানের দাম নির্ধারণ করেন। পাইকারদের সিন্ডিকেটের জালে  প্রান্তিক  কৃষকরা আটকে গেছেন। ন্যায্য দাম থেকে বঞ্চিত আমরা। প্রতি মণ ধান ১০০০-১২০০ টাকা পেলে কৃষকরা লাভবান হতেন। আশা করব সরকার বিষয়টি দেখবেন।  উপজেলার  সেনিহাড়ী তালতলী এলাকার কৃষক আব্দুল জব্বার  বলেন, স্থানীয় পর্যায়ে ধানের সঠিক দাম নির্ধারণ করে দিলে কৃষকরা লাভবান হবেন। এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি বলেন আমি  বর্গা  নিয়ে ধান চাষ করেছি তাতে প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৩০-৩২ হাজার টাকা, আর এখন ধান বিক্রি করে সেই খরচ তুলতে কঠিন হয়ে গেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার জানান,  চলতি বছরে সারাদেশে আবহাওয়া অনুকূলে থাকায় দেশে বরো ধানের ফলন বেশী হয়েছে এবং দেশের হাওর অঞ্চলেও এ বছর ফলন বেশী এজন্যই ধানের বর্তমান চাহিদা কিছুটা কম, আর বিশেষ করে জুন ক্লোজিং চলছে এজন্য আবার ব্যবসায়িরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে কিছুটা সমস্যা হতে পারে তবে জুলাই মাসে ধানের দাম বৃদ্ধি হতে পারে।

তিনি আরও বলেন বাজারে যেন কোন সিন্ডিকেটের হাতে না যায় এজন্য আমরা মনিটরিং করছি, প্রয়োজনে ধানের বাজার মনিটরিং আরও জোরদার করবে খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park