1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২২৭ বার পঠিত
51

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিজানুর রহমান সজল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পল্লী বিদ্যুতের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৮ মে) দুপুরে ধুবড়িয়া ৩ নং ওয়ার্ড চকগদাধর এলাকার কাটাখালি খাল সংলগ্ন মসজিদের পাশে অবস্থিত বিদ্যুতের খুটিতে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সজল।

স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যুতের খুটিতে কাজ করতে এসে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সজলকে। মূল লাইনের (এইচটি) ১১ কেভি তারের সাথে জড়িয়ে সজল বিদ্যুতায়িত হন। পরবর্তীতে তাকে খুটি থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন মন্ডল তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজল ধুবড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক মুঠোফোনে জানায়, একজন নিরাপত্তা প্রহরী হয়ে কিভাবে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয় এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের না করায় ময়নাতদন্ত ছাড়াই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতাদের জানিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park