1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঈদের জামাতে যুবককে ছুরিকাঘাতে খুন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পঠিত
43

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদের নামাজের সময় শাহজাহান (২০) নামে এক যুবককে নির্মমভাবে খুন করা হয়েছে।

নিহতের বাড়িতে এখন শোকের মাতম চলছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (কুঢের চর) গ্রামে।

নিহত শাহজাহান দিনমজুর নূরুল ইসলামের পুত্র। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ছুটি পেয়ে ঈদের আগের দিন বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে বাড়ি এসেছিলেন।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের আব্দুর রশিদ মাস্টারের পুত্র শামীম ও একই এলাকার অনুকূলের পুত্র হৃদয়সহ তার দলবল এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব বিস্তার করে আসছিল। এদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না বলে এলাকাবাসীর অভিযোগ।

বুধবার উচাখিলা বাজারে আব্দুর রশিদ মাস্টারের পুত্র শামীমের নেতৃত্বে মোড়ল বাড়ির লাল মিয়া ও অপর এক ব্যক্তিকে পূর্ব বিরোধের জের ধরে মারধর করে। এ নিয়ে রাতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার ঈদগাহের মাঠে নামাজের সালাম ফিরানোর পরপরই হৈচৈ শুরু হয়। এ সময় ঈদগাহের সামনে শামীম ও তার দলবল শাহজাহানকে মারধর করে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ জাবির।

ডা. জাবির আরও জানান, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্নসহ তার পেটের ভুঁড়ি বেরিয়ে গেছে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত সুপার সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় আব্দুল ওয়াদুদের পুত্র আব্দুল কাইয়ুম জিহানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সরেজমিন নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, সন্তান হত্যার শোকে মা ফিরোজা খাতুন, বাবা নূরুল ইসলাম নিজ ঘরে বারবার মূর্ছা যাচ্ছে এবং বিলাপ করে বলছে আমার নিষ্পাপ পুত্র শাহজাহানকে ঈদের মাঠ থেকে ইমাম সাহেবের পিছন থেকে ধরে নিয়ে শামীম, সাদেক, হাদী, মানিক মারধর করে চাকু দিয়ে হত্যা করেছে।

যারা আমার ছেলেকে মারধর থেকে ফিরাইতে চাইছে তাদেরকেও মারধর করেছে, আমি শুইন্যা গেলে আমারেও আটকাইছে। আমি আমার পুত্রের খুনিদের ফাঁসি চাই।

নিহতের বাবা-মা জানান, উচাখিলা হাই স্কুল থেকে শাহজাহান এসএসসি পাশ করছে। অভাবে আর পড়াইতে পারি নাই। পরে ঢাকায় একটা গার্মেন্টসে কাজ নেয়।

আরও পড়ুন বকশীগঞ্জে ঈদের নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন – নূর মোহাম্মদ এমপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park