1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

শেরপুরে সেনা সদস্য হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত
66

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি :

২০০৯ সালে শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর। শুক্রবার দিবাগত রাতে তাকে ঢাকার পলওয়েল সুপার মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাবুল মিয়া ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের আলী হোসেন এর ছেলে।র‌্যাব জানায়,ভিকটিম বটন কান্তি বড়ুয়া চট্টগ্রাম জেলার কোতয়ালী থানার আনোয়ারা এলাকার বাসিন্দা ও সেনা সদস্য ছিলেন। চাকুরির সুবাধে ভিকটিম স্ব পরিবারে ঢাকার মাটিকাটা ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন।

অপরদিকে বাবুল মিয়া একি এলাকায় বসবাস ও সবজির ব্যবসা করতো।এই সুবাদে তাদের মধ্য সখ্যতা গড়ে উঠে। এই সখ্যতার একপর্যায়ে ভিকটিমের স্ত্রীর গর্ভে পুরুষ সন্তান ধারণ না হওয়ার বিষয়টি আসামী মো. বাবুল মিয়াকে জানায়।

এরপর ভিকটিম বটন কান্তি বড়ুয়াকে আসামী মো.বাবুল মিয়া সাথে নিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার ষাটকাকড়া গ্রামে হাবিবুর রহমান কবিরাজের বাড়ীতে নিয়ে আসে। সেখানে চিকিৎসার টাকা নিয়ে তাদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম বটন কান্তি বড়ুয়াকে হত্যা করে লাশ কবিরাজ হাবিবুর রহমানের ঘরের মেঝেতে পুতে রেখে সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তারা উভয় পরিবার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার ৪ দিন পর ভিকটিম বটন কান্তি বড়ুয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি গোয়েন্দা সংস্থা ভিকটিমের লাশ উদ্ধার করে।এ বিষয়ে ভিকটিমের পরিবারের সদস্য ছোটন বড়ুয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। যাহার মামলা নং-১৫, তারিখঃ ১৪/০৪/২০০৯ ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ।

তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার ঘটনার পর থেকেই আসামী মো.বাবুল মিয়া আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ১৫ বছর যাবৎআসামী মো. বাবুল মিয়া জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে মো. মোস্তফা কামাল ছদ্মনাম ধারন করে সবজি বিক্রেতার পেশায় নিয়োজিত ছিল।

পরবর্তীতে, বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনাল, শেরপুর গত ০৩/১০/২০১১ ইং তারিখে আসামী মো. বাবুল মিয়াকে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩০২/২০১/৩৪ ধারায় সন্দেহাতীতভাবে অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন।

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো.আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে এবং মেজর আহনাফ রাসিফ হালিম, র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকা এর সহায়তায় র‌্যাবের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামী বাবুল মিয়াকে বিজ্ঞ আদালতে সোর্পদ করার নিমিত্তে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ সোনালী লাইফ ইনস্যুরেন্সে কী হচ্ছে, অফিসে ঢুকতে পারছেন না সিইও

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park