1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ব্যাপক সংঘর্ষ, আহত ৩৩,আটক-৮

  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত
44

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে মাদরাসায় ওয়াকফকৃত জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার পর দুই পক্ষের সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে।
গত শনিবার ২০ জানুয়ারি সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,প্রায় ৪০ বছর আগে গোল্লারপাড় ইবতেদায়ী মাদরাসার নামে ওই এলাকার মৃত ছাবেদ আলী,সফর উদ্দিন ও নীল মাহমুদ মিলে মোট ১ একর ৫ শতাংশ জমি ওয়াকফ করে দেন। পরবর্তীতে ইবতেদায়ী মাদরাসা বিলুপ্ত হওয়ায় ওয়াকফকৃত সম্পত্তি দাতার ওয়ারিশগণ সেই সম্পত্তি ভোগ দখল করে আসছিলো।

২০১৪ সালে গোল্লারপাড় মদিনাতুল উলুম কওমি মাদরাসা নামে নতুন একটি মাদরাসা প্রতিষ্ঠিত হলে ওই সম্পত্তি এ মাদরাসার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এমতাবস্থায় গোল্লারপাড় জামে মসজিদ কমিটি গঠন নিয়ে সমস্যা দেখা দিলে ওয়াকফকৃত সম্পত্তি ওই কওমি মাদরাসার কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কওমি মাদরাসার সভাপতি সাবেক চেয়ারম্যান উসমান গনি ও সাধারণ সম্পাদক হাফেজ আলীর মাঝে এ নিয়ে বিরোধ বাঁধে। উসমান গনি চলতি বোরো আবাদে ওই জমি চাষ করে লাগানোর প্রস্তুতি নিলে জমিদাতাগণ সাধারণ সম্পাদক হাফেজ আলীর লোকজন শুক্রবার ক্ষেত লাগিয়ে ফেলে।

এ ঘটনায় শনিবার সকাল ৯টার দিকে সভাপতি উসমান গনির নেতৃত্বে কয়েকশ লোকজন সাধারণ সম্পাদক হাফেজ আলী ও তার স্বজনদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এসময় ৪টি দোকান ঘর, ৪টি বসতবাড়ি ও ৩টি অটোরিকশা ভাংচুর করা হয়। হামলাকালে উভয়পক্ষের মাঝে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ ৩৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলেও গুরুতর আহত মামুন, আজাদ, মাসুদ ও বাক্কি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঞা জানান , এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন কে আটক করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।কোন পক্ষ এখনও অভিযোগ দায়ের করেনি । অভিযোগ দায়ের হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park