বকশীগঞ্জে উপজেলা পরিষদ কমপ্লেক্স ৪ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
আপডেট সময় :
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
২১৭
বার পঠিত
বকশীগঞ্জে উপজেলা পরিষদ কমপ্লেক্স ৪ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের ৪ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, ঠিকাদারী প্রতিষ্ঠান আর.আর এন্টারপ্রাইজ অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রবিউল ইসলাম , হিজবুল্লাহ মুসাব্বির, সুজন চক্রবর্তী, আনোয়ার পারভেজ সহ উপজেলা এলজিইডির এলজিইডির উপসহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা এলজিইডির সার্বিক তত্ত¡াবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান আর.আর এন্টারপ্রাইজ অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনটি নির্মাণ করছেন।
77
রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের ৪ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, ঠিকাদারী প্রতিষ্ঠান আর.আর এন্টারপ্রাইজ অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রবিউল ইসলাম , হিজবুল্লাহ মুসাব্বির, সুজন চক্রবর্তী, আনোয়ার পারভেজ সহ উপজেলা এলজিইডির এলজিইডির উপসহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা এলজিইডির সার্বিক তত্ত¡াবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান আর.আর এন্টারপ্রাইজ অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনটি নির্মাণ করছেন।
Leave a Reply