1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

১০৮ ব্যর্থ এমপির তালিকা শেখ হাসিনার টেবিলে!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১০২ বার পঠিত
50

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব জোরেশোরেই প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো দলকে ক্ষমতায় আনতে এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সকল আসনের সংসদ সদস্যদের বিষয়ে বিস্তর খোঁজ খবর নিচ্ছেন। তারই অংশ হিসাবে ব্যর্থ ১০৮ জন সংসদ সদস্য যাদের মধ্যে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন তাদের একটি তালিকা শেখ হাসিনার টেবিলে জমা দেয়া হয়েছে। গণভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, নিজ এলাকায় জনবিচ্ছিন্ন, অজনপ্রিয়, দুর্নীতিতে জড়িত (নিজে এবং পরিবারের সদস্যরা এবং বয়সের কারণে নিষ্ক্রিয়) এমন ১০৮ জন এমপি মন্ত্রীর কপাল আগামী সংসদ নির্বাচনে পুড়তে পারে। তাদের বিষয়ে আরো অধিকতর খোঁজ খবর নেয়া হবে বলেও জানা গেছে।

তালিকায় থাকা এমপিদের মধ্যে ঠাকুরগাঁও এ ১ জন, দিনাজপুরে ২ জন, নীলফামারিতে ১ জন, কুড়িগ্রামে ১ জন, গাইবান্ধাতে ২ জন, বগুরাতে ১ জন, নওগাঁতে ২ জন, রাজশাহীতে ২ জন, নাটোরে ১ জন, সিরাজগঞ্জে ২ জন, পাবনাতে ২ জন, কুষ্টিয়াতে ১ জন, চুয়াডাঙ্গাতে ১ জন, ঝিনাইদহে ‍২ জন তালিকায় রয়েছেন।

এছাড়া ব্যর্থ এমপি মন্ত্রীদের তালিকায় রয়েছেন যশোর থেকে ৩ জন, নড়াইলে ১ জন, বাগেরহাটে ১ জন, খুলনায় ১ জন, সাতক্ষীরাতে ২ জন, বরগুনাতে ১ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলাতে ২ জন, বরিশালে ৩ জন, ঝালকাঠিতে ১ জন, টাঙ্গাইলে ৪ জন, জামালপুরে ২ জন, ময়মনসিংহে ৫ জন, নেত্রকোনাতে ৩ জন, কিশোরগঞ্জে ২ জন, মানিকগঞ্জে ২ জন, মুন্সিগঞ্জে ২ জন, ঢাকায় ১১ জন, গাজীপুরে ১ জন, নরসিংদীতে ৩ জন, নায়ায়ণগঞ্জে ১ জন, রাজবাড়ী ২ জন, ফরিদপুরে ২ জন, মাদারীপুরে ১ জন, সুনামগঞ্জে ২ জন, সিলেটে ১ জন, মৌলভীবাজারে ১ জন, হবিগঞ্জে ২ জন, ব্রাক্ষ্মণবাড়িয়াতে ১ জন, কুমিল্লাতে ৪ জন, চাঁদপুরে ২ জন, ফেনীতে ১ জন, নোয়াখীলীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারে ২ জন।

সূত্র আরো জানিয়েছে, এই ১০৮ এমপির মধ্যে ১৭ জন সংসদ সদস্য বয়সের কারণে নিজ এলাকায় সময় দিতে পারছেন না। বাকিরা বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত। আগামী সংসদ নির্বাচনে তাদের আসনে নতুন মুখ খোঁজা হচ্ছে। এক্ষেত্রে পরিচ্ছন্ন, মেধাবী, আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সর্বোপরি এলাকার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে তাকেই মনোনয়ন দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দশানী ২৪ ডটকমকে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে সকল এমপি মন্ত্রীদেরই আমলনামা রয়েছে। তিনি ইতিমধ্যেই আগামী নির্বাচনে কাদের মনোনয়ন দিবেন এমন বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। শত ফুলের মধ্য থেকে সবচে ভালো ফুলটি তিনি বেছে নিবেন। তবে একথাও অস্বীকার করার সুযোগ নেই, দল টানা তিন বার ক্ষমতায় কতিপয় সংসদ সদস্য আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। অনেকের আত্নীয় স্বজন দুর্নীতিতে বিশ্বরেকর্ডও গড়েছেন। অনেকে বয়সের কারণে রাজনীতিতে জনগণকে ঠিক মতো সময় দিতে পারছেন না। সেক্ষেত্রে শতাধিক এমপির যে কথা বলা হয়েছে, তা অমূলক নয়। আশা করছি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জুহুরি চোখ তরুণ-উদীয়মান পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মনোনয়ন দিবেন।

আরও পড়ুনঃ বাবু-নাসিরের নেতৃত্বে ১৭ মাসে নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আশাতীত সাফল্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park