1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার রংপুরে জেলা পুলিশের শাখা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক,

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে, ছুটে গেলেন কুমার বিশ্বজিৎ

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৫ বার পঠিত
104

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়।

হাসপাতালে তার অবস্থা সঙ্কটাপন্ন। ১৩ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।কানাডার অন্টারিও প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত নিবিড় কুমার সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর বাপসনিউজ।

একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিবিড়ের সঙ্গে থাকা তিন বাংলাদেশি শিক্ষার্থী। তারা সবাই উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় গিয়েছিলেন।ভয়াবহ এ দুর্ঘটনার খবরে মঙ্গলবার রাতে সপরিবারে কানাডা ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বিষয়টি জানিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটোবিককের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন। খবর সিবিসির।

নিহত তিনজন হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তারা শিক্ষা ভিসায় কানাডায় গিয়ে সেখানকার একটি কলেজে পড়ছিলেন। নিবিড় কুমারও একই ভিসায় কানাডায় গিয়ে পড়ছিলেন।

এ ঘটনায় কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর বাংলাদেশ সময় বুধবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কুমারদের জন্য প্রার্থনা। শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ, আরিয়ান দীপ্তর জন্য গভীর শোক।’

অন্টারিও পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণে চারজনকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।টরেন্টোর পুলিশ জানিয়েছিল, দ্রতগতিতে চালানোর সময় সড়ক দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায়। টরেন্টো সান ও সিবিসি নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে এক নারীর বয়স ২০ বছর। অন্য দু’জন ২০ বছর ও ১৭ বছর বয়সী। গুরুতর আহত চালকের বয়স ছিল ২১ বছর। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্টারিও প্রদেশের পুলিশ (ওপিপি) জানিয়েছে, হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। অতিরিক্ত গতিতে চলছিল সেটি। একপর্যায়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটে। চালকের আসনে ছিলেন নিবিড় কুমার।

নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে টরোন্টো পুলিশ।

এর আগে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কানাডার উইনপেগে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তিন বাংলাদেশি শিক্ষার্থী।

আরও পড়ুন নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park