1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩১২ বার পঠিত
74

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় এক বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। নিহত তিন জনই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। অন্যদিকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর বাপসনিউজ ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে গোলাগুলির এ ঘটনা ঘটে।

বন্দুক হামলায় নিহতরা হলেন, দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস। তাদের মরদেহ একটি চার্টার বাসের ভেতরে পাওয়া গেছে।

স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি পার্কিং গ্যারেজে বাসটি নিয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলার পরপরই এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

নিহতরা হলেন-ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, নিহতদের মৃতদেহ একটি চার্টার বাসের ভেতরে পাওয়া গেছে।

এদিকে এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম জানিয়েছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র। ২২ বছর বয়সী এই যুবক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিম রায়ান বলেছেন, ‘ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তাতে আমি বিধ্বস্ত।’

বিবিসি বলছে, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে তিন নম্বরে স্থান দেওয়া হয়ে থাকে।

পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত হামলার সম্ভাব্য কোনো উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

আরও পড়ুন নওগাঁর মহাদেবপুরে সরকারী সুপার মার্কেট নির্মাণ কাজ শুরু হয়নি ৫ মাসেও, ব্যবসায়ীদের দখলে খাস জমি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park