1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার রংপুরে জেলা পুলিশের শাখা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক,

শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় দফায় পাহাড়ী ঢল, ১০ গ্রাম প্লাবিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৩৭ বার পঠিত
66

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি ।

শেরপুরের ঝিনাইগাতীতে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও কমপক্ষে ১০ গ্রাম সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রামেরকুড়া বেড়িবাঁধ ভেঙ্গে একটি লেয়ার খামার সহ বসতবাড়ী নদীর গর্ভে বিলীণ, জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

১৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ১৭জুন শুক্রবার সকাল পর্যন্ত ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে মহারশী নদীর বাঁধের দু’কোল উপচে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঢলের পানি প্রবেশ করে।

এতে ঝিনাইগাতী সদর, নলকুড়া, কাংশা, ধানশাইল ও গৌরীপুর ইউনিয়নের অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়েছে হাজারও মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ।

এছাড়াও মহারশী নদীর বাঁধ উপচে উপজেলা পরিষদের সম্মুখে পানি ঢুকে পড়ে।

উপজেলা পরিষদের সম্মুখের রাস্তা পানির নিচে তলিয়ে যায় এবং উপজেলা পরিষদের ভবনের নিচ তলায় বিভিন্ন অফিসের ভিতরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢলের পানি প্রবেশ করে।

এতে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারী দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।ঝিনাইগাতী সদর, দিঘীরপাড়, রামনগর, চতল, আহাম্মদনগর, বনকালি, ধানশাইল, কুচনীপাড়া, বাগেরভিটা, কাংশা, হাতিবান্ধা, লয়খা, কামারপাড়া, পাগলার মুখ, দাড়িকালিনগর, কালিনগর সহ ১০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এসময় ঝিনাইগাতী সদর বাজারের ব্রীজের পূর্ব পাশে নদীর বাঁধ ভেঙ্গে গিয়ে বেনী আমিনের ২ হাজার লেয়ার মুরগী সেট সহ এবং মরহুম হারুন মিয়ার বসতবাড়ীটি মুর্হুতের মধ্যে নদীর গর্ভে বিলীণ হয়ে যায়।

অপর আরেকটি বাড়ীতে একজন গর্ভবতি মহিলা ও শিশুসহ প্রায় ৬/৭ জন নারী পুরুষ পানিবন্দি হয়ে পড়ে। তাদেরকে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন উদ্ধার করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন ও ইউপি সদস্য জাহিদুল হক মনির সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেছেন।

ক্ষতিগ্রস্ত বেনী আমিন জানান, তার জীবনে তীল তীল করে গড়ে তোলা এই লেয়ার খামারটি মুর্হুতের মধ্যে ধ্বংস হয়ে যাওয়ায় তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।

অপরদিকে মরহুম হারুন মিয়ার বিধবা স্ত্রী জানান, স্বামীর মৃত্যেুর পর তিনটি সন্তান নিয়ে এখানে মানবেতর ভাবে বসবাস করতাম।

কিন্তু আজ আমার বসতবাড়ীটি বিলীণ হয়ে যাওয়ায় খোলা আকাশে দাড়ানো ছাড়া আর কোন উপায় নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান, গ্রতিগ্রস্তদের সহযোগীতা করা হবে।

আরও পড়ুন ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনোনিত করায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park