1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় ইউনিয়ন যুবলীগ নেতা মৃত্যু শয্যায়

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
78

নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তরফরাম ঘুনিপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা

মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহআলম মিয়ার ছেলে তানভীর হোসেন তান্না স্থানীয় কিশোরগ্যাংয়ের

হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বৃহস্পতিবার(২ মে)

সকালে একই উপজেলার বেকড়া গ্রামের রাস্তায় তার হামলা চালানো হয়। এ বিষয়ে

নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে প্রকাশ, তানভীর হোসেন তান্না নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি

অফিসে মহুরী হিসেবে কাজ করেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে তিনি

সঙ্গীয় আব্দুল্লাহ আল মামুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে

যাচ্ছিলেন। পথিমধ্যে বেকড়া গ্রামের রাস্তায় তাদের মোটরসাইকেলের গতিরোধ

করে খাস ঘুনিপাড়া গ্রামের মৃত জামাল শিকদারের ছেলে নজরুল শিকদার ওরফে

ওয়াসিম সিকদার(৪৫), একই গ্রামের কিশোরগ্যাংয়ের সদস্য মো. মান্নান

শিকদারের ছেলে আরিফ শিকদার(২২), আ. রউফ শেখের ছেলে মো. সাদ্দাম(২৮),

মোশারফ শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার(২৫), হুমায়ুন মাষ্টারের ছেলে

পাভেল(২৫), মো. বাক্কারের ছেলে হযরত আলী(২০), মো. জয়নালের ছেলে আবুল

হোসেন(২৫) সহ আরও ৬-৭জন কিশোর পূর্ব শত্রুতার জেরে চাপাতি, রামদা, লোহার

পাইপ, লোহার টপস্টিক ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে।

উল্লেখিত কিশোরগ্যাংয়ের সদস্যরা বীরমুক্তিযোদ্ধার সন্তান তানভীর হোসেন

তান্নাকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত করে। তার সঙ্গী আব্দুল্লাহ আল মামুন

এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রাখে। এ সময় স্থানীয়রা

এগিয়ে এলে কিশোরগ্যাংয়ের সদস্যরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

তানভীর হোসেন তান্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা

মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহত তানভীর হোসেন তান্নার ভাই ও থানায় অভিযোগকারী ইমরান হোসেন রানা

জানান, তার ভাইকে মোটরসাইকেলের গতিরোধ করে কিশোরগ্যাংয়ের সদস্যরা

অন্যায়ভাবে পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত করেছে। তার ভাই হাসপাতালে মৃত্যুর

সঙ্গে পাঞ্জা লড়ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, এ বিষয়ে

ইমরান হোসেন রানা বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park