1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

৩০ বছর যাবৎ বন্ধ নাগরপন্ধ গরুর হাট

  • আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩২৮ বার পঠিত
157

মোঃ আশরাফুল হক বাবু নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য হারিয়ে উপজেলার অন্যতম পুরোনো সাপ্তাহিক গরুর হাট প্রায় ৩০ বছর যাবৎ বন্ধ রয়েছে। নাগরপুর সদর হরিভক্তপাড়া কেন্দ্রীয় মন্দির এলাকা তৎকালীন “গরুর হাটি” নামেই সর্বাধিক পরিচিত ছিলো।

সদর বটতলা সংলগ্ন এই গরুর হাট সেই সময় পুরো জেলায় সমাদৃত ছিলো এবং দূর দুরান্ত থেকে বিক্রির জন্য গরু আসা সহ ক্রেতা-বিক্রেতার ব্যাপক পদাচরণে সব মিলিয়ে জমজমাট পরিবেশ বিরাজ করতো।

তৎকালীন হাটের সাথে সংশ্লিষ্ট সূত্র বলছে, অতিরিক্ত খাজনা আদায়, অব্যবস্থাপনা ও নিরাপত্তা ইস্যুতে পুরোনো এই ঐতিহাসিক গরুর হাট বন্ধ
হয়ে যায়। পরবর্তীতে বুধবার সাপ্তাহিক হাট সচল থাকলেও গরুর হাটে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা ও পুনরায় হাট চালু করণে কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্টরা কেউ এগিয়ে আসেনি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো: আরিফ হোসেন বলেন, প্রায় ৩০ বছর নাগরপুর গরুর হাট বন্ধ আছে। আমি ছোট বেলায় এই হাটে একটি গরু বিক্রি করতে এনেছিলাম। তখন হাট ব্যাপক জাঁকজমক ছিলো। আমার মতে সেই সময় দুর্ভোগের যাতায়াত ব্যবস্থা ও অতিরিক্ত খাজনা নেওয়া এই গরুর হাট বন্ধের অন্যতম কারণ। দুয়াজানি এলাকার বাসিন্দা হাজী মো: আব্দুল হালিম জানায়, সেই সময়ে হাটে নিরাপত্তার অভাব ছিলো। ফলে ব্যবসায়ীরা হাটে আসা বন্ধ করে দিলে এক পর্যায়ে হাট বন্ধ হয়ে যায়।

তৎকালীন গরুর হাটের ইজারা সংশ্লিষ্ট কাজে জড়িত স্থানীয় বাসিন্দা মো: খোদা বক্স মিয়া জানায়, আমরা সেই সময় হাটে গরুর ব্যবসা করেছি ও ইজারা কাজে জড়িত ছিলাম।

তখন হাটে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধার খারাপ অবস্থা ছিলো। ইজারা সিন্ডিকেট ও অতিরিক্ত খাজনা আদায় এই হাট বন্ধের অন্যতম কারণ।নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো:সুজায়েত হোসেন বলেন, নাগরপুরের জনপ্রিয় এই গরুর হাট অব্যবস্থাপনার জন্য বন্ধ হয়ে গেছে।

এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। হাট বন্ধ হওয়ায় নাগরপুরের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছি কিন্তু তারা এ ব্যাপারে উদাসীন। সুতরাং অনতিবিলম্বে অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া হাটের জায়গা উদ্ধার করে এই গরুর হাট পুনরায় চালু করার দাবী জানাচ্ছি।

বর্তমান সংশ্লিষ্ট গরুর হাটের ইজারাদার মো: আনিসুর রহমান মুঠোফোনে জানায়, জায়গা সংক্রান্ত জটিলতা শেষ করে হাটের পরিবেশ ফিরিয়ে এনে দ্রæত এই গরুর হাট পুনরায় চালু করা হবে। ইতিমধ্যে সদর ইউপি চেয়ারম্যানের সাথে এ বিষয়ে কথা বলেছি। আমরা সবাই পুরোনো এই হাট চালুর বিষয়ে আন্তরিক।

গরুর হাট বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, নাগরপুরের ঐতিহ্যবাহী গরুর হাট বন্ধ হওয়ায় অন্যতম কারণ হচ্ছে হাটের জন্য নির্ধারিত জায়গা অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া ও অতিরিক্ত খাজনা আদায় করা। আমার পরিকল্পনা আছে এই গরুর হাট পুনরায় চালু করার। আমি হাট সংশ্লিষ্ট ইজারাদারের সাথে কথা বলেছি।

এই হাটের সরকারি অনুমোদন আছে। আগামী বছর থেকে এই জনপ্রিয় গরুর হাট পুনরায় চালু করা হবে।উল্লেখ্য, বর্তমানে নাগরপুর সদর এলাকায় বুধবার সাপ্তাহিক হাট পরিচালিত হচ্ছে। পুরাতন গরুর হাট এর স্থানে হাঁস-মুরগি কেনাবেচা হয়ে থাকে। পূর্বের ন্যায় হাট জমজমাট
নেই বললেই চলে।

আরও পড়ুনঃ ইসলামপুর চরপুটিমারি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park