1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

মান্দার মৈনম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলনের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৭০৩ বার পঠিত
114

ষ্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিলনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন থেকে সামন্তর নেতৃত্বে তার দৌরাত্ম্য বেড়েই চলেছে।

এতে করে অতিষ্ঠ এলাকাবাসী। সম্প্রতি মৈমনে তার গাড়ি ভাংচুরের মূল ঘটনাকে আড়াল করতে সে নিজের ভাঙ্গাচুরা গাড়ির গ্লাস নিজে ভেঙ্গে অন্যদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছেন বলে জানান ভুক্তভোগীরা ।

জানা গেছে ,গত ২৯ জুন মৈনম ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিলো। ওইদিন পিড়রী – বিলদুবলায় আয়োজিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেখানে ইউনিয়ন যুবলীগ নেতা মিলন,আনিছুর চেয়ারম্যানের বড়ভাই আনারুল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামন্ত কুমার সরকার ও মিলনের ট্রাক ড্রাইভার ও সফাপুর ইউনিয়নের ১৫/২০ ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্র (লাঠি,লোহার রড,হকেস্টিক,রামদা,চাইনিজ কুড়াল) সজ্জিত হয়ে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা এবং তার সমর্থকদের উপর হামলা চালানোর জন্য সম্মেলন স্থলে ঢুকে পড়ে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপলব্ধি করতে পেরে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং অস্ত্র -সস্ত্র উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

এরপর সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক দৃঢ়তার সহিত বলেন যে,বিষয়টি কাদের নেতৃত্বে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সেটি তদন্ত সাপেক্ষ দলীয় এবং আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে সম্মেলনস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে তারা জানতে পারেন যে,এটি যুবলীগের সাধারণ সম্পাদক মিলনের ট্রাক ড্রাইভার রায়হান, আনিছুর রহমান চেয়ারম্যানের বড় ভাই আনারুল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামন্ত কুমার সরকারের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া লোকজন ঘটনাটি ঘটিয়েছে।

এরই জের ধরে গত বুধবার রাত ৯ টার দিকে যুবলীগের সাধারণ সম্পাদক মিলন মৈনমে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন রানাকে খুঁজতে থাকে।

পরবর্তীতে তাকে খুঁজে না পাওয়ায় মাসুদ রানা নামে তার এক সমর্থককে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা দেয়। ওই সময় মিলনের প্রাইভেট কারের ধাক্কায় মাসুদ রানার মোটরসাইকেলটি ভেঙ্গে যায়।

মূল ঘটনাকে আড়াল করতে আল আমিন রানার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু হলুদ সাংবাদিকদেরকে মনগড়া তথ্য দিয়ে মুখরোচক সংবাদ পরিবেশন করিয়ে নেওয়ায় আল আমিন রানার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মিলন এবং আল আমিন রানা উভয় পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে একপক্ষ অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park