জামালপুরে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে আহত হয়েছেন ৬ জন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, আজ ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী একটি বাসের সাথে সবজিবাহী পিকআপ ভ্যান এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং শামসুল হকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানের চালক সোজা মিয়ার মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে, আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরও পড়ুন শেরপুরে যুব রেড ক্রিসেন্টের নয়া কমিটি গঠন।
89
জামালপুরে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে আহত হয়েছেন ৬ জন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, আজ ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী একটি বাসের সাথে সবজিবাহী পিকআপ ভ্যান এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং শামসুল হকের মৃত্যু হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানের চালক সোজা মিয়ার মৃত্যু হয়।
এছাড়াও সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে, আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply