ফুলগাজী মহুরী নদীর বালু উত্তোলন, আনোয়ারা শফিং সেন্টার ভেঙে নদীগর্ভে
আপডেট সময় :
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
১৫১
বার পঠিত
ফুলগাজী মহুরী নদীর বালু উত্তোলন, আনোয়ারা শফিং সেন্টার ভেঙে নদীগর্ভে
মহিউদ্দিন মহি খন্দকা(ফেনী প্রতিনিধি): ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডের রেলওয়ে সড়কের পশ্চিমে আনোয়ারা শফিং সেন্টার ধসে পড়তে শুরু করেছে। এই বিষয়ে আনোয়ারা শফিং সেন্টার এর দোকান ঘরের মালিক আনোয়ারুল আজিম সোহেল জানান ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে গভীর হয়ে যাওয়ার কারণে আমার শফিং সেন্টার ধসে পড়তে শুরু করেছে। আমার ২০টি দোকান ঘরের ভাড়াটিয়ার জামায়াত সহ প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ থেকে ইজারা লিস নিয়ে গত ২০১৭ সালে ঘর করে দোকান ঘর ভাড়া দেওয়া হয়েছে। অদ্য ২২শে নভেম্বর বুধবার ধসে ভেঙে যাওয়া ঘর দেখতে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী এসিল্যান্ড মোঃ আল আমিন...
123
মহিউদ্দিন মহি খন্দকা(ফেনী প্রতিনিধি): ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডের রেলওয়ে সড়কের পশ্চিমে আনোয়ারা শফিং সেন্টার ধসে পড়তে শুরু করেছে।
এই বিষয়ে আনোয়ারা শফিং সেন্টার এর দোকান ঘরের মালিক আনোয়ারুল আজিম সোহেল জানান ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে গভীর হয়ে যাওয়ার কারণে আমার শফিং সেন্টার ধসে পড়তে শুরু করেছে।
আমার ২০টি দোকান ঘরের ভাড়াটিয়ার জামায়াত সহ প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ থেকে ইজারা লিস নিয়ে গত ২০১৭ সালে ঘর করে দোকান ঘর ভাড়া দেওয়া হয়েছে।
অদ্য ২২শে নভেম্বর বুধবার ধসে ভেঙে যাওয়া ঘর দেখতে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী এসিল্যান্ড মোঃ আল আমিন ও আনন্দপুর ইউনিয়ন আলহাজ্ব হারুন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply