1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সুইডেনের রাজধানীতে পবিত্র কোর-আন অবমাননার প্রতিবাদে সানন্দবাড়িতে বিক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৭৯ বার পঠিত
92

নিজস্ব প্রতিবেদক

সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে ওলামা পরিষদ সানন্দবাড়ী এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল, সংক্ষিপ্ত প্রতিবাদ ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তৌহিদী জনতা ও নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান।

সালওয়ান মোমিকারওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে সানন্দবাড়ী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা সালওয়ান মোমিকা পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত করেছেন।

যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে।

নেতাকর্মীরা বলেন, পৃথিবীর কোনো সভ্য জাতি বা দেশ কারো ধর্মের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০২০ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থীরা।

এ নীতিহীন ন্যক্কারজনক নেক্কার অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষ নিহত হয়েছিল।

ফলে শুধু মুসলমান নয়; বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল সুইডেন। এগুলো কোনোভাবেই বাক-স্বাধীনতা নয়; বরং বাক-স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা। এক্ষেত্রে সুইডেন সরকারের নীরব ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে।

নেতৃবৃন্দ বলেন, এগুলো কী শুধু অবমাননা, নাকি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই।

একই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসঙ্ঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানান।

মাওলানা মাহবুব শাহ জিহাদীর সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, লেখক সাহিত্যিক ও গবেষক এবং সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম. এ বারী আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী ইমাম ও ওলামা পরিষদের সভাপতি আব্দুল মজিদ, লংকার চর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আক্তারুজ্জামান প্রমূখ।

এ সময় বক্তারা আরও বলেন, সুইডেনে গত বুধবার(২৮ জুন )মত প্রকাশের স্বাধীনতার নামে সুইডিস সরকারের মদদে রাজধানীর স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে পুলিশি নিরাপত্তায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআনের পাতা ছিড়ে পুড়িয়ে এবং পায়ের নিচে দেয়।

ইসলামের সাথে পশ্চিমাদের আচরণে এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে, ইউরোপ আজো মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তা থেকে বের হতে পারেনি।

সাম্প্রতিক সুইডেনে যেভাবে রাষ্ট্রীয় মদদে মত প্রকাশের নাম দিয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত করে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতি আঘাত করা হয়েছে তা অকল্পনীয়।

কোন সভ্য সমাজে এই ধরণের আচরণ চিন্তাও করা যায় না। সুইডেনে যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো প্রতিবাদ জানাতে হবে।

কোরআন পুড়ানো ব্যক্তির নাম সালওয়ান মোমিকা।
মানববন্ধনে বক্তারা বলেন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভবিষ্যতে যাতে করে পৃথিবীর কোথাও এই ধরনের নেক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বক্তারা।

আরও পড়ুন ঝিনাইগাতীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কার্যকরী কমিটির পরিচিতি সভা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park