1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস জুলাই শহীদদের প্রতি ঝালকাঠি জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পথের কাঁটা সরাতে প্রতিপক্ষের নামে ৫০ মামলা জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ইসলামপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন, সুলতান মাহমুদ বাবু এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন কাহারোলে পুলিশের বড় সফলতা: ৮৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ২ নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা কাহারোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হরিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
17

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসা উন্নয়ন (Monthly Business Development Program) সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় আমতলী পৌর শহরের সোনালী ব্যাংক শাখা ভবনের তৃতীয় তলায় আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র হেড অফিস ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. কাওছার উদ্দীন। তিনি প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মাঠপর্যায়ে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী শাখার এজেন্ট মো. সুমন, তানজিলা, মো. রিজন, তারিকুল, রুবিসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র নারায়ণগঞ্জ ইউনিটের ইউনিট ম্যানেজার টিএম জাহাঙ্গীর আলম, আমতলী শাখার এজেন্ট মো. রিজন, মো. আরিফ বিল্লাহ এবং মো. ইমরান মোল্লা। বক্তারা গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা নিশ্চিতকরণ এবং সততা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিট ম্যানেজার টিএম জাহাঙ্গীর আলম। সভায় অর্ধশতাধিক কর্মকর্তা, কর্মচারী ও এজেন্ট অংশগ্রহণ করেন। শুরুতেই ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি মো. কাওছার উদ্দীনকে সংবর্ধনা জানানো হয়। পরে মাসিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সফল এজেন্টদের উৎসাহ প্রদান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বীমা খাত মানুষের আর্থিক নিরাপত্তার অন্যতম ভিত্তি। গ্রাহকের আস্থা অর্জনই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রতিটি গ্রাহকের কাছে প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, “সকল কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টদের সম্মিলিত প্রচেষ্টায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। নতুন ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে হবে।”

সভার অন্যান্য বক্তারাও বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলগত সমন্বয়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক সেবাব্যবস্থা চালু এবং গ্রাহকবান্ধব কার্যক্রম বাস্তবায়নের বিকল্প নেই। তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারীরা সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন নড়াইল সরকারি মহিলা কলেজে বিতর্কের মুখে আহ্বায়ক পদ হতে মন্নু বিশ্বাসকে প্রত্যাহার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত অফিস আদেশে ‘গণঅভ্যুত্থান’ বানান ভুলে নতুন বিতর্কে কর্তৃপক্ষ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Green Host Park