
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ শেরপুরে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,মিজ ফরিদা ইয়াসমিন। সভায় সম্মানিত পুলিশ সুপার,শেরপুর জনাব এ.কে.এম.জহিরুল ইসলাম;
জেলা পরিষদ প্রশাসক জনাব এ.বি.এম.মামুনুর রশিদ;
উপপরিচালক,স্থানীয় সরকার ও প্রশাসক,শেরপুর পৌরসভা মিজ আরিফা সিদ্দিকা;উপপরিচালক, এনএসআই,শেরপুর;অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাকিল আহমেদ;অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ;উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ;জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ সভাপতি,প্রেসক্লাব,
জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
১২জুলাই ২০২৬ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন,
কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা,মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার শান্তি,শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply