
নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকার পূর্ববর্তী নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব করতে নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ১৮ জুলাই ২০২৬ ইং রাজধানীতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আনন্দবাজারের মুফদি আহমেদ সভাপতি এবং জুমবাংলার মাহামুদুল হাসান মেজর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সম্পাদক আপেল শাহরিয়ার (এনটিভি), অর্থ সম্পাদক একে শামসুজ্জোহা (সবুজ দেশ), সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল),
মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা হক (দেশ সারাদিন) এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান ম-ল (বাংলার গণজাগরণ২৪)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মু. আ. কুদ্দুস (সিটি নিউজ), লাজ্জাত এনাব মোহছি (প্রথম আলো), নজমুল হক সরকার (বর্তমান), আবুল কাশেম আজাদ (চলমান সময়), মহসীনুল করিম লেবু (ডেইলি অবজারভার) এবং আকতারুজ্জামান রকি (চ্যানেল নাইন)।
সভায় বক্তারা বলেন, নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণে কাজ করবে। একই সঙ্গে নীলফামারীর উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি মুফদি আহমেদ ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মেজর সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকাকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
Leave a Reply