
স্টাফ রিপোর্টার, জামালপুর: এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহযোগিতায় জামালপুরের সানন্দবাড়ীতে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে স্থাপিত হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল, খাবার স্যালাইন, কলম, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ এবং ব্যবহারের জন্য তাত্ক্ষণিক ব্যবহারের জন্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি মতিউর রহমান আকন্দ, সেক্রেটারি নাজমুল হক মৃধা, সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক হযরত আলীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে সহায়তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও খবর: দিনাজপুরে পরীক্ষার্থী নির্বিঘ্ন পরীক্ষা দিতে পারে:পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন
Leave a Reply