
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তবর্তীতে
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮ এর নিটকবর্তী এবং সীমান্তের শুন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ০৫-০৬ জন লোক ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে এসে মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য রেখেছে বলে গোপন সুত্রে জানা যায়।
কাটাতার বিহীন সীমান্ত এলাকা দিয়ে গত ০৫ জুন ২০২৬ তারিখ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের সময় তাদেরকে পুশ ইন করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা যায়। বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করে দিয়েছে বিজিবি’র টহলদল। সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং পুশইন এর সম্ভাব্য এলাকায় ২৪ ঘন্টা ডিউটি করা হচ্ছে। সীমান্ত এলাকার গ্রামবাসীকে এ বিষয়ে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে।
সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশী দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে। সকল কোম্পানী/বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলদলকে সর্ব্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ/পুশইন রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন ৩৯ বিজিবির
অধিনায়ক ময়মনসিংহ ব্যাটালিয়ন।
আরও পড়ুন চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩
Leave a Reply