
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় আয়োজিত এ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।
Leave a Reply