1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত
147

সামরুল হক, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর নতুন শাখা কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

একই সঙ্গে ইউনিয়নের সারমারা পূর্ব বাজারে (সরকারি হাসপাতালের বিপরীত পাশে) সংস্থাটির স্থানীয় কার্যালয় স্থাপনেরও অনুমতি দেওয়া হয়েছে।

এ অনুমোদনের মাধ্যমে এলাকায় মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা কার্যক্রম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে গত ২২ মে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ৭ এপ্রিল বগারচর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে এস. এম. মনোয়ারুল ইসলামকে নির্বাচিত করা হয়।

পরবর্তীতে ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির কার্যকাল এক বছরের জন্য নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সেই ধারাবাহিকতায় বগারচর ইউনিয়নেও কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে এ শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক বলেন, “আসফ সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। নবগঠিত বগারচর ইউনিয়ন কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুনামের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে আমরা আশাবাদী।”

জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, “বগারচর ইউনিয়নে একটি শক্তিশালী কমিটি গঠন মানবাধিকারভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। জেলা কমিটি নতুন কমিটির পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।”

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হাসিবুল হক (সঞ্জু) বলেন, “সাধারণ মানুষ যেন আইনি হয়রানির শিকার না হন এবং নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের অঙ্গীকার।”

এদিকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি এস. এম. মনোয়ারুল ইসলাম বলেন, “আমরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করব।

মানবাধিকার রক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের আস্থা অর্জনের চেষ্টা করব।” তিনি এ কাজে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, অনুমোদিত কমিটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ নতুন শাখা কমিটির মাধ্যমে বগারচর ইউনিয়নে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

আরও পড়ুন গাইবান্ধায় এমপি আব্দুল করিমের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park