
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শনিবার ৯ মে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনাস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প অচিন্তপুর ও খানপুর বিউপি গত ৮ মে দিবাগত মধ্যরাতে ৪টি পৃথক পৃথক মাদকবিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মাদকসহ এসব মালামাল আটক করে।
আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু ৮২৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ যাঁর আনুমানিক সিজার মূল্য ১লক্ষ ৬৯ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ডে বিজিবি সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছে প্রতিনিয়ত ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসামী ও মালিকবিহীন অবস্থায় চক্রের চোরাচালানী মালামাল আটক করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন শেরপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী
Leave a Reply