উখিয়ায় ভোররাতের সাঁড়াশি অভিযান: ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর ভোররাতের বিশেষ সাঁড়াশি অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। র্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়।...
Leave a Reply