
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার প্রকাশক-সম্পাদক কামাল উদ্দীন, দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক-সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু,চাঁপাইপ্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান ইশা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী এবং মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলার সাথে জড়িত মূল আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে নিরীহ ব্যক্তিদের আটক দেখানো হচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, মূল আসামিদের গ্রেফতার করা না হলে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
আরও পড়ুন আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন
Leave a Reply