1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত
53

বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর রুবিগেইটস্থ ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক কেন্দ্র ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে পবিত্র ১৪ জিলক্বদ চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘খাইমাতু রুফাইদা (রা.) ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’। আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে গত শনিবার (২ মে) আয়োজিত এ ব্যতিক্রমধর্মী মানবকল্যাণমূলক কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দিনব্যাপী আয়োজিত এই চিকিৎসা সেবামূলক ক্যাম্পে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু, বাতব্যথা, অর্থোপেডিক, মানসিক স্বাস্থ্য, নাক-কান-গলা, চক্ষু, নিউরোলজি, ফিজিওথেরাপি এবং চর্মরোগসহ বিভিন্ন বিভাগে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। একইসঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়, যা অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন ও ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “‘খাইমাতু রুফাইদা (রা.)’ নামকরণের পেছনে নিহিত রয়েছে ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স হিসেবে খ্যাত সাহাবায়ে রাসূল (দ.) হযরত রুফাইদা আল আসলামিয়া (রা.)-এর অনুকরণীয় জীবনাদর্শ। তিনি যুদ্ধক্ষেত্রে আহতদের সেবায় আত্মনিয়োগ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই অনুপ্রেরণা থেকেই এ ধরনের মানবসেবামূলক কার্যক্রমের আয়োজন।”

তিনি আরও বলেন, সুফিয়ায়ে কেরামের দরবারসমূহ যুগে যুগে মানবকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চিকিৎসা, খাদ্য সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দরবারগুলো মানুষের পাশে থেকে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে চলেছে।

অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া দক্ষিণ শুকছড়ি চিশতীয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ নাসেরুল হক চিশতী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফিনিশ একাডেমির পিএইচডি ফেলো ড. সেলিম জাহাঙ্গীর।

এছাড়া আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ সাদী, ড. শাহীনুর রহমান এবং ড. নূরুল আলম। বক্তারা তাঁদের বক্তব্যে আউলিয়া কেরামের দরবারসমূহের মানবকল্যাণ ও চিকিৎসাসেবায় ঐতিহাসিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা তানজিদ হাশেমী, শাহজাদা মাওলানা মুহাম্মদ আকমল রেজা, হাসান মুহাম্মদ কফিলুদ্দীন, শাহজাদা সরওয়ার হোসেন মিরু, পীরজাদা হাফেজ খায়রুল বশর ছিদ্দিকী ফয়সল এবং পীরজাদা নঈম উদ্দিন রজায়ীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান নূরী। মিলাদ ও কেয়াম পরিচালনা করেন শাহজাদা সাহিলুর রশিদ নূরী। শেষে মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এ মহতী আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন ওষখাইন গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিল এবং ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের স্বেচ্ছাসেবকবৃন্দ, যাঁদের আন্তরিক প্রচেষ্টায় কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park