1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

হারিয়ে যাওয়া গ্রামবাংলার ভলিবল ফিরে এসেছে রুহিয়ায়

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত
120

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: একসময় গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা ভলিবল ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল। আধুনিকতার ছোঁয়ায় তরুণ প্রজন্ম ঝুঁকে পড়ে মোবাইল ও অনলাইন বিনোদনের দিকে। তবে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে বাঁচিয়ে রেখেছে রুহিয়া প্রগতি সংঘ ক্লাব ।

ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ মাঠে এখন প্রতিদিন বিকাল হলেই জমে ওঠে ভলিবল খেলা। বিভিন্ন বয়সের খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই খেলায়। স্থানীয় কিশোর ও তরুণদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠটি যেন আবার ফিরে পেয়েছে তার পুরোনো প্রাণচাঞ্চল্য।

অ্যাডভোকেট সাইমুম পারভেজ ও আব্দুল জলিল জানান, কয়েক বছর আগেও এ খেলার প্রচলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু ক্রীড়াপ্রেমী তরুণের উদ্যোগে আবারও নিয়মিত ভলিবল খেলা শুরু হয়। এখন প্রতিদিন বিকেলে দর্শকদের ভিড়ও লক্ষ্য করা যায় মাঠের চারপাশে।

খেলোয়াড়দের মতে, ভলিবল শুধু একটি খেলা নয়, এটি শরীরচর্চার পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারছে বলেও মনে করেন তারা।
এ বিষয়ে প্রগতি সংঘ ক্লাবের সাবেক খেলোয়াড় বর্তমান সভাপতি আনসারুল হক বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে এমন উদ্যোগ আরও বেশি প্রয়োজন। রুহিয়ার এই ভলিবল খেলা অন্য এলাকাগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে।”

সব মিলিয়ে বলা যায়, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভলিবল খেলা রুহিয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে, যা স্থানীয় ক্রীড়া সংস্কৃতির জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত।

আরও খবর : পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মেসার্স কে. টি আর হস্তশিল্প কারখানার শুভ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park