
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব শামসুল হক পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরটি সবার জন্য বয়ে আনবে নতুন সম্ভাবনা, উন্নয়ন ও সৌহার্দ্যের বার্তা।
শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজিবপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে তিনি রাজিবপুর উপজেলার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
তিনি আরও বলেন,
“আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। রাজিবপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
শেষে তিনি সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং নতুন বছরের চেতনাকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও খবর: রাজিবপুরে পহেলা বৈশাখ উদযাপন
Leave a Reply