
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৭৫ মিলি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, অদ্য ৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত ১২টা ১০ মিনিটে রাজিবপুর থানাধীন সুইচগেট এলাকায় রৌমারী টু ঢাকা মহা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শহিদ মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়।
আটককৃত শহিদ মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার নবিনাবাদ সানন্দাবাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল খালেক এবং মাতা রহিমা বেগম।
পরে তার দেহ তল্লাশি করে ৩৭৫ মিলিলিটার মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করে উদ্ধারকৃত আলামতসহ চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত শহিদ মিয়া নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply