
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর বদলি আদেশ দীর্ঘদিন ধরে কার্যকর না হওয়ায় প্রশাসনিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। দপ্তর থেকে নির্দেশ জারি হওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্মচারী এখনও আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে।
রেলওয়ে সূত্র জানায়, গত মার্চে ভৈরব বাজারঘাটে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে কিশোরগঞ্জ এসএসএই/ওয়ে অফিসে কর্মরত সোহেল রানাকে সমবেতন ও সমস্কেলে নরসিংদীতে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। আদেশে তাৎক্ষণিকভাবে বদলি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
তবে অভিযোগ রয়েছে, নির্দেশ জারির পরও বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি। সংশ্লিষ্ট কর্মচারী এখনও কিশোরগঞ্জ পিডব্লিউআই অফিসেই দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
অভ্যন্তরীণ সূত্রের দাবি, বদলি আদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হওয়ার কথা।
কিন্তু এ ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়ভাবে আরও অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মচারী শ্রমিক লীগের কিশোরগঞ্জ রেলওয়ে শাখার সাংগঠনিক সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে বদলি আটকে রেখেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবুও বিষয়টি রেলওয়ের ভেতরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রেল সংশ্লিষ্টদের মতে, সরকারি আদেশ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ব্যবস্থাপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
আরও খবর: প্রধান সড়কে অবৈধ টমটম গ্যারেজ ও পার্কিং: বাড়ছে দুর্ঘটনা, দুইজন নিহত
Leave a Reply