1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া।। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী।।

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত
112

বিশ্বজিৎ চন্দ্র সরকার :- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ।।

(টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, টুঙ্গিপাড়াবাসীর মধ্যে একটা সংশয় থাকতো বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারবো না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে এই শঙ্কা কেটে গিয়েছে। বাড়ি টুঙ্গিপাড়া বললে কেউ চোখ রাঙাবে! আমি যতদিন আছি এটা হতে দেব না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি।

মঙ্গলবার এমপি জিলানীর পাটগাতীর বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আমার দরজা খোলা আছে আপনাদের জন্য। যদি কোন ভুল হয় তাহলে আপনারা আমার অভিভাবক হিসাবে অবশ্যই বলবেন যে আপনার কাজটি ভুল হয়েছে, একটু ভেবে দেখেন। তাহলে আমি উপকৃত হব। আর ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে যাবো। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই।

তিনি বলেন, তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান আমাকে স্পষ্ট বলেছেন আমি গোপালগঞ্জকে আলাদা করে দেখতে চাই না। অন্য ৬৪ জেলার মতো গোপালগঞ্জকে দেখতে চাই। গোপালগঞ্জের মানুষ যেন কোন উন্নয়ন থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার না হয়। তাই এলাকার উন্নয়নের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের সমস্যার কথা শুনছি।
ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এসময়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সভাপতি আমিনুল ইসলাম সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও টুঙ্গিপাড়ার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন এক পায়ে ভর করেই সংসার, বাসের চাপে রিকশা নষ্ট—মাসুদের পাশে দাঁড়াল মানুষ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park