
নড়াইল প্রতিনিধি
নড়াইলে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবীতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে । আজ রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী চত্তর থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে এসে মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার আহবায়ক সফিকুল আলম, খুচরা সার ব্যাবসায়ী রেজাউল ইসলাম, মিনা মাহমুদুল হাসান তাপস প্রমূখ। তারা বলেন, সার ডিলার নিয়োগ ও সার সংক্রানÍ নীতিমালা ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশিত নীতিমালার থেকে জানতে পারি, দেশজুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদা ভাবে দেশে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতা থাকবে না ।
এই সিদ্ধান্তে আমরা খুচরা বিক্রেতারা মারাত্মক ভাবে হতাশ । আমাদের উৎকন্ঠা র্দীর্ঘদিনের জীবিকা নির্ভর বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো। আমাদের পরিবারের অনিশ্চিত ভবিৎষ্যতে আমরা উৎকন্ঠিত।
আরও পড়ুন যশোরের ভুক্তভুগিদের বন্ধের আর্জি ব্যাংকের অনলাইন ঋণ ভয়ঙ্কর প্রতারক চক্র সারা দেশে
Leave a Reply